দেশ 

‘‘এটাই কি এফআইআর? আপনারা কি পড়েছেন সেই এফআইআর? অপরাধ যে হয়েছে, সেই কথা কোথায়?’’ কর্নেল সোফিয়াকে নিয়ে মন্তব্য-মামলায় এ বার পুলিশকেও ধমক হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছিল সে রাজ্যের হাই কোর্ট। সেই এফআইআর যে ভাবে দায়ের করা হয়েছে, তা নিয়ে বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করল মধ্যপ্রদেশ হাই কোর্ট। পুলিশের ‘উদ্দেশ্য’ নিয়ে প্রশ্ন তুলে ধমক দিল বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি অনুরাধা মালিকের বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘এটাই কি এফআইআর? আপনারা কি পড়েছেন সেই এফআইআর? অপরাধ যে হয়েছে, সেই কথা কোথায়?’’ বৃহস্পতিবার কর্নেল সোফিয়াকে কুমন্তব্যের জন্য বিজেপির মন্ত্রী শাহকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কর্নেল সোফিয়াকে…

আরও পড়ুন
দেশ 

বিহারে ডাবল ইঞ্জিনের নামে একনায়কতন্ত্র চলছে : রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : বিহারের দ্বারভাঙায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। রাহুল গান্ধীকে বি আর আম্বেদকারের মূর্তিতে মালা দিতে দেওয়া হয়নি বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দলিত ও সংখ্যালঘু ছাত্রছাত্রীদের নিয়ে ‘শিক্ষা ন্যায় সংবাদ’ কর্মসূচির আয়োজন করেছিল কংগ্রেস। দ্বারভাঙার অম্বেডকর প্রেক্ষাগৃহে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। বুধবার রাতে জেলা প্রাশসনের তরফে জানানো হয়, অম্বেডকর হলে কর্মসূচি করা যাবে না। কিছুটা দূরে টাউন হলে তা করা যেতে পারে। বৃহস্পতিবার দ্বারভাঙায় পৌঁছে প্রথমেই অম্বেডকর হলের সামনে যায় রাহুলের কনভয়। কথা ছিল অম্বেডকরের মূর্তিতে মালা দিয়ে…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা মঞ্চের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা, সম্প্রীতির বার্তা প্রদান

নিজস্ব প্রতিনিধি , কলকাতা:  ১৪ই মে সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চের উদ্যোগে কলিকাতা বিশ্ববিদ্যালয় জাতীয় সংহতি কেন্দ্রে আয়োজিত হল রবীন্দ্র –নজরুল সন্ধ্যা । এই উপলক্ষে যেমন দেওয়া হয় সম্প্রীতির বার্তা, কবিতা গান ,সেমিনারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, আজকের ভারতীয়দের উপমহাদেশে যে অস্হির পরিস্হিতি তৈরি করেছে মৌলবাদী শক্তি তাতে আমাদের কাছে রবীন্দ্রনাথ -নজরুল আমাদের সবচেয়ে বড়রাজ্য ভরসা। একজন আমাদের চেতনা, তো অন্যজন সেই চেতনার চাবুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক ভাষা গবেষক নীতীশ বিশ্বাস । বক্তব্য রাখেন অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস, ( প্রেসিডেন্সী ) জয়ন্ত রায় (রবীন্দ্র ভারতী) সাহিত্যিক অমিতাভ…

আরও পড়ুন
কলকাতা 

পরীক্ষা নয়, সরকারকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শিক্ষকদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

বিশেষ প্রতিনিধি : টানা অবস্থানের পর এ বার সাত দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান শুরু করলেন চাকরিহারারা। তাঁদের দাবি, কোন‌ও পরীক্ষা নয়, সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবনের সামনে দেখা গেল উত্তপ্ত পরিস্থিতি। মেন গেট ভেঙে ভিতরে ঢুকে পড়লেন চাকরিহারাদের একাংশ। পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়লেন তাঁরা। এই মুহূর্তে বিকাশ ভবনের ভিতরে আটকে রয়েছেন প্রায় শতাধিক কর্মী। চাকরিহারারা নিজেরা তালা কিনে এনে আটকে দিয়েছেন বিকাশ ভবনের গেট। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’…

আরও পড়ুন
দেশ 

কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রীর কুমন্তব্য গ্রহণযোগ্য নয় অসংবেদনশীল,এফআইআর খারিজ করতে অস্বীকার সুপ্রিম কোর্টের

বিশেষ প্রতিবেদন : ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে কুমন্তব্য করার জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে বৃহস্পতিবার ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সেনা অফিসার কর্নেল কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলেছিলেন বিজেপির মন্ত্রী শাহ। প্রধান বিচারপতি বিআর গবইয়ের পর্যবেক্ষণ, শাহের এই মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়, অসংবেদনশীল। মধ্যপ্রদেশ হাই কোর্ট ওই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। অন্য দিকে, মধ্যপ্রদেশ পুলিশ যে ভাবে এই ঘটনায় এফআইআর দায়ের করেছে, তা নিয়ে ধমক দিয়েছে মধ্যপ্রদেশ হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি গবই মধ্যপ্রদেশের মন্ত্রীকে ধমক দিয়ে বলেন, ‘‘কী…

আরও পড়ুন
জেলা 

“জিয়াগঞ্জে গোমাংস বিক্রির জন্য কিশোরকে গণপ্রহার, অপরাধীদের উপযুক্ত আইনী বিচার করতে হবে”: তায়েদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি : গোমাংস বিক্রির কারণে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ১৯ বছরের রহমতুল্লাহর উপর বর্বরোচিত গণপিটুনির ঘটনার তীব্র প্রতিবাদ ও উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। এসডিপিআই এর জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম গতকাল ১৩ মে রহমতুল্লাহর রমনা গ্ৰামের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং দলের পক্ষ থেকে ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দেন। তায়েদুল ইসলাম বলেন, “গো-মাংস বিক্রির অভিযোগে ১৯ বছর বয়সী এক ছাত্রকে প্রকাশ্যে মারধর করে হত্যার চেষ্টা—এটা কেবল একটি অপরাধই নয়, বরং পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী আগ্রাসনের বিপজ্জনক বাস্তব রূপ। বিজেপি শাসিত রাজ্যগুলির মতো এখন বাংলাতেও দ্রুতগতিতে…

আরও পড়ুন
কলকাতা 

চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের আর্থিক সাহায্য করবে রাজ্য মন্ত্রী সভার বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে আপৎকালীন পরিস্থিতিতে রাজ্য সরকার আর্থিক সহায়তা করবে, এ কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা জানিয়ে দিলেন এ ব্যাপারে শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তা থেকেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের ‘অনুদান’ দেবে রাজ্য। গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে ২০,০০০ টাকা। আদালতে যত দিন মামলা চলবে, তত দিন চাকরি হারানো শিক্ষাকর্মীদের সংসার চালানোর জন্য রাজ্য সরকার এই সহায়তা দেবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ১ এপ্রিল থেকে তা…

আরও পড়ুন
কলকাতা 

পাক সেনার হাত থেকে ছাড়া পেতেই বিএসএফ জওয়ান পূর্ণমের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর, কী কথা হল?

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। খবর পেয়েই জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। পূর্ণমকে শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জওয়ানের স্ত্রী। পহেলগাঁও হামলার পরদিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পূর্ণম সাউ। পরবর্তীতে জানা যায়, ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি তিনি। তারপর পেরিয়েছে দু সপ্তাহেরও বেশি সময়। প্রথমদিকে তাঁর ফেরার আশায় ছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী-সহ পরিবারের সবাই। কিন্তু ভারত-পাক যুদ্ধের আবহ তৈরি হতেই হতাশা গ্রাস…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

বন্দি বিনিময় হল পাকিস্তানের সঙ্গে, বাংলার পূর্ণম মুক্তি পেলেন, বিনিময়ে পাক রেঞ্জারকে মুক্তি দিল ভারত

সংঘর্ষবিরতির পরে ‘বন্দি বিনিময়’ করল ভারত-পাকিস্তান। পঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে বুধবার সকালেই মুক্তি দিয়েছে পাকিস্তান। তার পরেই রাজস্থান থেকে আটক পাক রেঞ্জারকে মুক্তি দিল ভারত। গত ২৩ এপ্রিল (পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরদিন) পঞ্জাবের পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাঁকে আটক করে। সীমান্তে এমন ঘটলে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’-এর পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই দস্তুর। কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান। বস্তুত, আগের দিনই জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা ২৬ জন নিরাপরাধ মানুষের মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দুই দেশের…

আরও পড়ুন
কলকাতা 

ফের পিছিয়ে গেল ডি এ মামলার শুনানি! ১৮ বার পিছলো, পরবর্তী শুনানি কবে ?

বুধবারও সুপ্রিম কোর্টে  পিছিয়ে গেল ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। এ নিয়ে সুপ্রিম কোর্টে ১৮ বার পিছিয়ে গেল ডি এ মামলার শুনানি।শেষ বার এই শুনানি হয়েছিল ২০২৪ সালের ১ ডিসেম্বর। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ডিএ মামলাটি তালিকাভুক্ত ছিল বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। গত ১১ মে এজলাস বদল করে ওই মামলা পাঠানো হয় বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। সেখানেই বুধবার শুনানির কথা ছিল। কিন্তু নতুন বেঞ্চের তালিকায় মামলাটি ছিল ৪০ নম্বরে। ফলে বুধবার শুনানি নিয়ে অনিশ্চয়তা ছিলই। সেই জল্পনা সত্যি…

আরও পড়ুন