কর্নেল সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ বলে মন্তব্য বিজেপির মন্ত্রীর! সমালোচনায় জাতীয় মহিলা কমিশন
বাংলার জনরব ডেস্ক : ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতীয় সেনার অন্যতম মুখ সেই কর্নেল সোফিয়া কুরেশির উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। তাঁর সেই ‘সন্ত্রাসবাদীদের বোন’ মন্তব্যের তীব্র সমালোচনা করল জাতীয় মহিলা কমিশন। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর অবশ্য কারও নাম করেননি। কিন্তু এক্স হ্যান্ডলের পোস্টে তাঁর প্রতিক্রিয়া দেখে অনেকেই মনে করছেন, তা মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতেই লেখা। রহাটকর এক্স হ্যান্ডলের পোস্টে লিখেছেন, ‘‘এটা অত্যন্তই দুর্ভাগ্যজনক যে, কিছু দায়িত্বশীল ব্যক্তি নারীদের প্রতি এমন অবমাননাকর মন্তব্য করে যাচ্ছেন। এটি শুধু নারীদের মর্যাদাকেই আঘাত করে না, দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা…
আরও পড়ুন