দেশ 

বাণিজ্য বন্ধের হুমকিতে সংঘর্ষ বিরতি! ট্রাম্পের বক্তব্য নিয়ে মোদি সরকারের কাছে ব্যাখ্যা চাইলো কংগ্রেস

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন : গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়ে পাকিস্তান ও ভারতকে সংঘর্ষ বিরতি করতে বাধ্য করেছিলেন তিনি। এই কথা বলার পর চরম অস্বস্তিতে পড়ে যান ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এ নিয়ে কোন মন্তব্য করেননি তবে এর পরে প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে মোদির কাছ থেকে।

কিন্তু ট্রাম্প যেভাবে সংঘর্ষ বিরতিতে চাপ দিতে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারির কথা দাবি করেছেন সে ব্যাপারে প্রধানমন্ত্রী ভাষণে কিছু বলেননি। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন কংগ্রেস এই ব্যাপারেও প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিল। কিন্তু জবাব মেলেনি। সরকারের উচিত মার্কিন প্রেসিডেন্টের দাবির বিষয়টি খোলসা করা।

আর এক কংগ্রেস নেতা শশী তারুরও এক পোস্টে মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে সরব হয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের কথায় পাকিস্তানের অবস্থান মান্যতা পেয়েছে। পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে তিনি গুরুত্ব দেননি। শশীর আরও বক্তব্য, ট্রাম্প কৌশলে কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। এগুলি কিছুতেই মানা যায় না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ