জেলা 

বিডিও অফিসে মারধর ও অশান্তির জেরে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা, জেল থেকে ছাড়া পেয়ে বিধায়কের পাশে খেলার মাঠে! বিতর্ক তুঙ্গে

বিশেষ প্রতিনিধি : বিডিও অফিসের ভেতরে ঢুকে মারধর এবং অশালীন আচরণ করার দায়িত্ব গ্রেফতার হয়েছিলেন যে তৃণমূল নেতা সেই তৃণমূল নেতা জেল থেকে জামিন পাওয়ার পর খোদ বিধায়কের পাশে বসে খেলা উদ্বোধন করতে দেখা গেল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রামে।যদিও বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের যুক্তি, একটি ক্রিকেট প্রতিযোগিতার অন্তিম পর্বের খেলা উপলক্ষে আয়োজকদের অনুরোধে অতিথি হিসাবে গিয়েছিলেন তিনি। বাকিরা কে কে আসবেন, জানা ছিল না তাঁর। তবে বিতর্ক থামছে না। সদ্য জেল থেকে ছাড়া পাওয়া ওই অভিযুক্ত হলেন আউশগ্রাম ২ নম্বর ব্লকের প্রাক্তন কার্যকরী সভাপতি আহমেদ সামস তাবরিজ ওরফে অরূপ মৃধা।…

আরও পড়ুন
কলকাতা 

যুদ্ধ নয়,শান্তি চাই, ভারত সরকারকে অনুরোধ বৌদ্ধ ভিক্ষুদের 

বিশেষ প্রতিনিধি : যুদ্ধ বা হিংসা কোনো সমস্যার সমাধান নয়। তাই যুদ্ধ বন্ধ করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বানী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ। আজকের দিনে যেভাবে বিশ্ব জুড়ে মানুষ,হানাহানী,হিংসা ও যুদ্ধে সামিল হয়েছেন সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথেই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বুদ্ধ ভিক্ষুরা। তাই বুদ্ধ জয়ন্তিতে বিশ্ব শান্তির জন্যে প্রার্থনা করলেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা। বুদ্ধ জয়ন্তী উপলক্ষে কলকাতার মেয়ো রোডে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন এর উদ্যোগে ২৫৬৯ তম ইন্টারন্যাশনাল বিসাখ ডে পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ব শান্তির উপর এক আলোচনা সভায় অংশ…

আরও পড়ুন
খেলা 

Virat Kohli: টেস্ট ক্রিকেটকে আলবিদা জানালেন বিরাট কোহলি! ভারতীয় ক্রিকেটে চরম শূন্যতা!

বাংলার জনরব ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ কে উপেক্ষা করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মা এর আগেই অবসর গ্রহণ করেছেন কোহলির অবসরে ভারত রোহিত বিরাট শূন্য হল। যা এক কথায় এক শূন্যতা তৈরি হলো ভারতীয় ক্রিকেটে। গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি সমাজমাধ‍্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কোহলিও একই পথে হাঁটলেন। ১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। সমাজমাধ্যমে কোহলি লিখেছেন, ‘‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল…

আরও পড়ুন
জেলা 

পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি হাওড়া জেলা কমিটির ২ য় বার্ষিকী জেলা সম্মেলন ‌

অভিজিৎ হাজরা, উদয়নারায়ণপুর, হাওড়া :- ‌ পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি হাওড়া জেলা কমিটি – র ২ য় বার্ষিকী জেলা সম্মেলন অনুষ্ঠিত হল গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুরে রায়বাঘিনী রাণী ভবশঙ্করী স্মৃতি বিজড়িত রায়বাঘিনী রাণী ভবশঙ্করী পর্যটন কেন্দ্র – র অডিটোরিয়াম হল এ। শুরুতেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উদয়নারায়ণপুর পর্যটন কেন্দ্র থেকে শুরু হয়ে ঐ শোভাযাত্রা উদয়নারায়ণপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ফিরে আসে পর্যটন কেন্দ্রে। অডিটোরিয়ামের মূল প্রবেশ পথের পাশে জাতীয় পতাকা উত্তোলন করেন হাওড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিমিটেড এর প্রাক্তন সভাপতি তথা উদয়নারায়ণপুর কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পাঁজা, সমবায় সমিতির…

আরও পড়ুন
কলকাতা 

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা! তবে আসছে স্বস্তির বৃষ্টি কবে?

বিশেষ প্রতিনিধি : দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে সোমবারও। তবে কিছু কিছু জেলায় বিকেলের দিকে বৃষ্টি নামতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। দমদম, সল্টলেকে পারদ ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই…

আরও পড়ুন
কলকাতা 

ডি এ মামলার শুনানি নতুন বেঞ্চে! বুধবার শুনানি হবে?

বিশেষ প্রতিনিধি : রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতার মামলার এজলাস বদল হল সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ডিএ মামলাটি তালিকাভুক্ত হয়েছে। তবে শুনানি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আগামী বুধবার দুপুর ২টোয় ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নতুন বেঞ্চে ডিএ মামলা তালিকার প্রায় শেষে রয়েছে। ক্রমতালিকায় মেনে শুনানি হলে আবার পিছিয়ে যেতে পারে ডিএ মামলার শুনানি। ২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ…

আরও পড়ুন
কলকাতা 

ধর্ষণের অভিযুক্তকে গ্রেফতার করতে এসে শিয়ালদহে আক্রান্ত তামিল পুলিশ, তারপর কী হল?

বিশেষ প্রতিনিধি : তামিলনাড়ুতে এক নাবালিকাকে ধর্ষণের পর পলাতক পরিযায়ী শ্রমিক কলকাতায়। অন্তঃসত্ত্বা ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে শহরে হানা দিতেই পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে আক্রান্ত হলেন তামিলনাড়ু পুলিশের আধিকারিকরা। শেষ পর্যন্ত ১০০ ডায়ালেই বাঁচল তাঁদের প্রাণ। কলকাতা পুলিশ উদ্ধার করল তামিলনাড়ু পুলিশের আধিকারিকদের। পূর্ব কলকাতার এন্টালি থানা ও তামিলনাড়ুর তিরুপ্পুর জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হল আব্বাস বৈদ‌্য নামে ওই পরিযায়ী শ্রমিকও। পুলিশ জানিয়েছে, রবিবার ১০০ ডায়ালে একটি ফোন পেয়ে তৎপর হয়ে ওঠে লালবাজার। এক ব‌্যক্তি নিজেকে তামিলনাড়ু পুলিশের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে লালবাজারের কন্ট্রোল রুমে ফোন করেন। তিনি জানান, তামিলনাড়ুতে…

আরও পড়ুন
কলকাতা 

খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে সিবিএসইর দশম-দ্বাদশের ফলাফল! কবে ?

গত বছর, সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল ১৩ মে ঘোষণা করা হয়েছিল। গত বছর মোট ২২.৩৯ লক্ষ পরীক্ষার্থী দশম শ্রেণীর পরীক্ষায় অংশ নিয়েছিল। মোট ৯৩.৬% (২০.৯৫ লক্ষ পরীক্ষার্থী) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আগামী সপ্তাহের ১৫ মে প্রকাশিত হতে চলেছে সিবিএসই পরীক্ষার ফলাফল। গত বছর, সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর উভয় পরীক্ষার ফলাফল ১৩ মে ঘোষণা করা হয়েছিল। গত বছর মোট ২২.৩৯ লক্ষ পরীক্ষার্থী দশম শ্রেণীর পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৯৩.৬% (২০.৯৫ লক্ষ পরীক্ষার্থী) উত্তীর্ণ হয়েছে, এবং পাসের হার ২০২৩ সালের তুলনায় ০.৪৮% সামান্য বৃদ্ধি বাড়ে। ফলাফল ঘোষণার…

আরও পড়ুন
জেলা 

নিউটাউন যাত্রাগাছিতে ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও কেরিয়ার গাইডেন্স

নিজস্ব প্রতিবেদন: শনিবার কলকাতার নিউটাউন যাত্রাগাছিতে এ বছরের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার দিশা দেখাতে কেরিয়ার-গাইডেন্স নিয়ে বিস্তারিত এক আলোচনারও আয়োজন করেছিল দানবীর মহসিন লাইব্রেরি। পড়াশুনা করার অর্থ কেবল-ই চাকরি করা আর মোটা রোজগার করা নয় বরং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা আর জ্ঞান অর্জন করা। পড়াশোনার রাস্তা কেবলই বিজ্ঞান বিভাগ আর ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য খোলা এমনটা নয় বরং যার যেদিকে উৎসাহ আছে সেটার উপর দক্ষতা অর্জন করা এবং নিজেকে বিকশিত করে তোলা। এ দিনের আলাপচারিতায় বক্তারা আরো বলেন, পড়াশোনাকে ভালবাসতে…

আরও পড়ুন
দেশ 

সংঘর্ষ বিরতি কেন? অবিলম্বে সংসদ অধিবেশন ডেকে ব্যাখ্যা দিন প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর

বিশেষ প্রতিনিধি : যুদ্ধকালীন পরিস্থিতির সময় সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে দেশের সমস্ত বিরোধী শিবির মোদি সরকারের পাশে ছিল। কিন্তু মোদি সরকার সংঘর্ষ বিরতি সিদ্ধান্ত নেওয়ার সময় কোন বিরোধী দলের নেতার সঙ্গে কথা বলেননি। এমনকি সর্বদলীয় বৈঠক পর্যন্ত ডাকেনি। অথচ প্রতিবেশী দেশ বিরোধী দেশ শত্রু দেশ পাকিস্তান প্রতিনিয়ত সংসদে দাঁড়িয়ে সে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকদিনের ঘটনাবলীর বিবরণ দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী সময় হয়নি, সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার। শুধু তাই নয়, সর্বদলীয় বৈঠক ছেড়ে তিনি বিহারে নির্বাচন প্রচারে গিয়েছিলেন। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরেই এবার বিরোধীরা নিজস্ব মূর্তিতে ফিরে এলো। রাহুল গান্ধী দেশের…

আরও পড়ুন