আন্তর্জাতিক 

ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপস করবে না : আব্বাস আরাগচি

ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপস বা সমঝোতার পথ খোলা রাখবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থান এবং কথাবার্তার অসঙ্গতি নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। চতুর্থ দফা ইরান-মার্কিন পরোক্ষ বৈঠকের আগে ওমানের উদ্দেশে রওনা হওয়ার সময় আরাগচি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও আলোচনা বা আপসের প্রশ্নই ওঠে না। তিনি জানান, ইরান তার নীতিগত অবস্থান থেকে একচুলও সরে আসবে না। রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।রোববার সকালে তেহরানে সাংবাদিকদের তিনি বলেন, আমার সাম্প্রতিক সৌদি আরব ও কাতার সফরের পর আমরা…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সাড়ম্বরে পালিত হলো মেলামেশা সাহিত্য বাসরের কবি প্রণাম

সংবাদদাতা, বাংলার জনরব, ধনিয়াখালী: গত ৯ মে ২০২৫ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সাড়ম্বরে পালন করে ধনিয়াখালী মেলামেশা‌ সাহিত্য বাসর। বাসরের সম্পাদক স্বপন কুমার হালদারের স্বাগত ভাষণ এবং শিল্পী সুশান্ত চট্টোপাধ্যায়ের উদ্বোধনী সংগীতের মাধ্যমে স্থানীয় সুরভি পাঠাগারে কথায়,গানে, কবিতায় অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথের ১৬৪ তম জন্মোৎসব। ধনিয়াখালীর সন্নিহিত এলাকার কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী, নাট্যশিল্পী সহ এক ঝাঁক কচিকাঁচার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সাহিত্য বাসরের সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আয়োজিত রবীন্দ্র বিষয়ক আলোচনা সভাটি বৌদ্ধিক আলোচনায় বেশ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এই সভায় আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট নাট্য…

আরও পড়ুন
কলকাতা 

গ্লোবাল ইমপ্রেশন্স: তৃতীয় প্রিন্ট বেনিয়াল ইন্ডিয়া ২০২৬ ঘোষণা

বিশেষ প্রতিনিধি : কলকাতায় এবার প্রথম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রিন্ট বেনিয়ালের আয়োজন করছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন ললিত কলা অ্যাকাডেমি জাতীয় শিল্প অ্যাকাডেমি উদ্যোগে। এই দ্বিবার্ষিক মুদ্রণ অনুষ্ঠান আগামী বছরের জানুয়ারী মাস থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। প্রিন্ট বেনিয়ালের কমিশনার সি. এস. কৃষ্ণ সেট্টি এবং স্টিয়ারিং কমিটির সদস্যরা হনুমান কাম্বলি, বিজয় বগোদি, আর. এম. পালানিয়াপ্পান, দত্তাত্রেয় আপ্তে, আনন্দ ময় ব্যানার্জি, ললিত কলা একাডেমির সহ-সভাপতি ড. নন্দলাল ঠাকুর কলকাতায় আজ বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হন। সি এস কৃষ্ণ সেট্টি বলেন,২০১৮ সাল থেকে এই দ্বিবার্ষিক মুদ্রণ অনুষ্ঠান শুরু হয়েছে। ২০১৮ সালে…

আরও পড়ুন
দেশ 

‘অপারেশন সিঁদুর’ চলছে, কোনরকম বিভ্রান্তিমূলক খবরে কর্ণপাত করবেন না বিবৃতি দিয়ে জানালো ভারতীয় সেনা

বিশেষ প্রতিবেদন : সংঘর্ষ বিরতি চলছে এরই মাঝে ভারতীয় সেনার পক্ষ থেকে ঘোষণা করা হলো অপারেশন সিঁদুর এখনো চলছে। তবে এই নিয়ে দেশবাসীকে কোনও রকম জল্পনা বা ‘ভুয়ো’ তথ্যে কান না দেওয়ার জন্য আবেদনও করেছে তারা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। রবিবার ভারতীয় বায়ুসেনা জানাল, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সেই জঙ্গিদমন অভিযান জারি রয়েছে। রবিবার এক্স হ্যান্ডলে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘‘অপারেশন সিঁদুরে নিজের দায়িত্ব সফল ভাবে পালন করেছে ভারতীয় বায়ুসেনা। দেশের স্বার্থে নিখুঁত ভাবে, পেশাদারিত্বের সঙ্গে সেই কাজ করেছে…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে “রবীন্দ্র জয়ন্তী” উদযাপন

বিশেষ প্রতিনিধি : ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এর “শিশুমণ” সভাকক্ষে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে “রবীন্দ্র জয়ন্তী” উদযাপিত হল। সমবেত জাতীয় সঙ্গীতের পাঠ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রতিযোগিতা মূলক বিভিন্ন ইভেন্টে শিশু ছাত্র- ছাত্রীরা সুচারু রুপে অংশগ্রহণ করে থাকে। কবিতা পাঠ, ছড়া পাঠ, ছবি আঁকা, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বানী নিয়ে প্লাকার্ড তৈরী, বক্তব্য, নৃত্য নাটক ইত্যাদিতে স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের নাম-বিশেষ উল্লেখযোগ্য, কবিতা পাঠে- হুমায়রা খানম, কাজী মহঃ মিনহাজ, সুরাইয়া পারভীন, আরাফাত দপ্তরী ও সাকিব ইসলাম। নৃত্যে- রুহানি আফরোজ, কাজী সিনথিয়া,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সংঘর্ষ বিরতির পর এবার কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে মধ্যস্থতা করতে রাজি ট্রাম্প!

বিশেষ প্রতিবেদন ; ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে উল্লাস প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন দু’দেশের রাষ্ট্রনায়ককেই অভিনন্দন জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য এবং এই দুই রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তের জন্য তিনি গর্বিত। এরপরে তিনি বলেছেন কাশ্মীর সমস্যার সমাধানের জন্য তিনি চেষ্টা করে যাবেন। স্বাধীনতার প্রায় 80 বছর পর কাশ্মীর সমস্যার সমাধান এখনো হয়নি। এটা যেমন সত্য। তেমনি এটাও সত্য কাশ্মীর নিয়ে কোন তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত চায়না সেটা জহরলাল নেহেরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী সকলেই জানিয়ে দিয়ে গেছেন। কিন্তু নরেন্দ্র মোদি কি করবেন এখন তো…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির নেপথ্য কারণ? কেন তৎপর আমেরিকা! রহস্য ?

বিশেষ প্রতিবেদন : ভারত পাকিস্তানের সংঘাত এক নাটকীয় মোড় নিতে পারে এমনই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরেই সক্রিয় হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানা গেছে। Cnn এর কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একাধিক এই খবর দিয়েছেন। আমেরিকার গোয়েন্দাদের রিপোর্ট পাওয়ার পরেই তৎপর হয়ে ওঠেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ওই সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ট্রাম্পকে সেই রিপোর্টের বিষয়ে জানান। তার পরে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই রিপোর্টের প্রসঙ্গ তুলে মোদীকে যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সঙ্গে সরাসরি কথা বলার অনুরোধ জানান। শনিবার বিকেলে যুদ্ধবিরতির ডাক দেয় ভারত এবং পাকিস্তান। গোয়েন্দারা ঠিক কী রিপোর্ট…

আরও পড়ুন
জেলা 

ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে এরাজ্যে আন্দোলন চলবে : কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : সারা দেশ সহ এরাজ্যেও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন চলবে শনিবার হাওড়ার জগৎবল্লভপুর মায়তাপুর বাজারে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে বলেন মুহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজ্যে ওয়াকফ আন্দোলন না করার যে ফরমান জারি করেছেন তা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী। আমরা সংবিধানের অধিকারের উপর ভিত্তি করে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে মোদি সরকারের ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন রাজ্যের সর্বত্র চালিয়ে যাবো। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো বিজেপি নেতারা যেভাবে রাজ্য জুড়ে বিদ্বেষ ছড়াচ্ছে, হিংসার বাতাবরণ তৈরি করছে অবিলম্বে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা…

আরও পড়ুন
দেশ 

ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি ঘোষণা করলো, আমেরিকার চাপে কি?

বাংলার জনরব ডেস্ক : রাশিয়ান ওয়েবসাইটের পক্ষ থেকে একটি সংবাদ প্রচার করা হয় যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের ইতি ঘটাতে নির্দেশ দিয়েছেন। দুপুর থেকেই এই খবর আমাদের কাছে আসতে থাকে কিন্তু তা বিশ্বাসযোগ্য মনে হয়নি ওই জন্য আমরা এটা প্রচারে আনতে চাইনি। কিন্তু দেখা গেল কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে দেশের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়ে দিলেন যে দুপক্ষের সঙ্গে কথার ভিত্তিতে আপাতত যুদ্ধ বিরতি হয়েছে। এই যুদ্ধ বিরতির শর্ত কি কেন যুদ্ধ বিরোধী কোন পথে সমাধান হলো সেসব কিছুই বেরিয়ে আসেনি। যা…

আরও পড়ুন
দেশ 

পাকিস্তানের হামলায় চলে গেলেন রাজৌরির জনপ্রিয় সরকারি আধিকারিক রাজকুমার থাপ্পা, জম্মু-কাশ্মীর জুড়ে শোক

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তানের হামলার ফলে মারা গেলেন জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার বাসিন্দারা এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি গতকাল শুক্রবার একজন দায়িত্বশীল আধিকারিক হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ নাগরিকদের খোঁজ খবর নিয়েছেন। এই যুদ্ধের আবহে তারা কেমন আছেন কি করছেন কার কি সুবিধা অসুবিধা সবকিছুই খোঁজ নিয়েছেন গতকাল শুক্রবার। এরপর উপমুখ্যমন্ত্রী সঙ্গে এলাকার বিভিন্ন জায়গায় পরিদর্শনে যান সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। প্রশাসনিক নানা বিষয়ে আলাপ-আলোচনা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। শনিবার সকালে পাকিস্তানের গোলার আঘাতে বাড়িতেই মৃত্যু হল এই আধিকারিকের। জম্মু-কাশ্মীর…

আরও পড়ুন