আন্তর্জাতিক 

ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের রহিম ইয়ার খান বিমানবন্দর!

বাংলার জনরব ডেস্ক : শনিবার সকালে ভারতীয় সেনার পক্ষে সুফিয়া কুরেশী সাংবাদিকদের জানিয়েছিলেন,শনিবার ভোর থেকে ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছিল পাকিস্তান। নিশানা করা হয়েছিল ভারতের সেনাঘাঁটিগুলিকে। আদমপুর, উধমপুর, ভাতিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতও পাল্টা জবাব দিয়েছে। পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে ভারত হামলা চালিয়েছে। এ ছাড়া, সুক্কুর এবং চুনিয়ায় পাক সেনাঘাঁটি, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনের পরেই, সরকারি ভাবে রহিম ইয়ার খান আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের হামলার কথা স্বীকার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত হামলা থামালে, থামবে পাকিস্তানও আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার

বাংলার জনরব ডেস্ক : ভারতের চারদিক থেকে আক্রমণের পর অনেকটাই সুর নরম করেছে পাকিস্তান বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার বলেছেন ভারত হামলা থামালে থামবে পাকিস্তানও। তিনি আরও দাবি করেছেন, ভারত যদি আবার ‘হামলা’ চালায়, তা হলে তার জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দার জানিয়েছেন, এই বিষয়টি আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওকেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমাদের ধৈর্যের সীমা শেষ হয়েছে। সে কারণেই জবাব দিয়েছি। ওরা থামলে আমরাও থামার বিষয়ে বিবেচনা করব।’’ ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ভারত পাক সংঘাত ছেড়ে আলোচনার পথে? বিদেশ মন্ত্রীকে মার্কিন বিদেশ সচিবের ফোন ঘিরে জল্পনা! কী কথা হল দুজনের?

বাংলার জনরব ডেস্ক : পাক সেনাপ্রধানের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। আজ শনিবার সকালে কথা হয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে শুক্রবার রাতে এ কথা হয়েছে। মার্কিন বিদেশ দফতর ফোনালাপের কথা জানানোর পর জয়শঙ্করও সমাজমাধ্যমে এই সংক্রান্ত পোস্ট করেছেন। মার্কিন বিদেশ দফতর থেকে বিবৃতিতে মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, মার্কো রুবিয়ো ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের উপায় খোঁজার উপর জোর দিয়েছেন তিনি। ভুল বোঝাবুঝি এড়াতে জোর দেওয়া হয়েছে প্রত্যক্ষ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফোন মার্কিন বিদেশ সচিবের! পাক বিদেশ মন্ত্রীকে এড়িয়ে কেন ফোন? চর্চা আন্তর্জাতিক মহলে

বাংলার জনরব ডেস্ক : ভারত পাকিস্তানের উত্তেজনা এবং সংঘাতের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে সরাসরি ফোন করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। শনিবার সকালে এই ফোন করা হয়েছে বলে জানা গেছে আমেরিকার বিদেশ দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।বলা হয়েছে, শুক্রবার (আমেরিকার স্থানীয় সময়) পাক সেনাপ্রধানের সঙ্গে রুবিয়ো কথা বলেছেন। ভারত এবং পাকিস্তান উভয়পক্ষকেই উত্তেজনা প্রশমনের রাস্তা খোঁজার জন্য অনুরোধ করছে ওয়াশিংটন। তার জন্য প্রয়োজনে আমেরিকা সহায়তা করতেও প্রস্তুত। ভবিষ্যতে এই ধরনের সংঘাত এড়াতেও আলোচনার পথে হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগেও মার্কিন বিদেশ সচিব সংঘাত এড়িয়ে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত কমিটির জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী! বড় যুদ্ধের প্রস্তুতি কি? নাকি চাপে রাখার কৌশল?

বাংলার জনরব ডেস্ক : সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ রাখতে চাইছে না কি পাকিস্তান? পাকিস্তান কি আরো বড় কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান? কি করতে চাইছে পাকিস্তান! আজ শনিবার সকালে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-র বৈঠকে বসেছে। সেনা সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স এবং আল জাজ়িরা জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘাতের আবহে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনার উদ্দেশেই এই বৈঠক। পাকিস্তানের সামরিক এবং অসামরিক শীর্ষকর্তাদের নিয়ে গঠিত এই কমিটির হাতেই রয়েছে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার। প্রধানমন্ত্রী শাহবাজ়ের…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানায় বেশি সংখ্যায় সেনা মোতায়েন করছে পাকিস্তান, শনিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরে হামলা করছে পাকিস্তান: সেনা ও সরকার

শনিবার কাকভোর থেকে ‘হেভি শেলিং’ চলছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। জম্মু শম্ভু মন্দিরে পাক গোলা এসে পড়েছে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক-সহ তিন জনের। পাক সংবাদমাধ্যমের দাবি, ভারত হামলা চালিয়েছে পাকিস্তানে। তিনটি পাকিস্তানি এয়ারবেসে ভারতের মিসাইল পড়েছে। তার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস। কর্নেল সোফিয়া জানিয়েছেন, পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে ভারত হামলা চালিয়েছে। এ ছাড়া, সুক্কুর এবং চুনিয়ায় পাক সেনাঘাঁটি, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। বিদেশ মন্ত্রক এবং সেনার যৌথ…

আরও পড়ুন
জেলা 

প্রচন্ড তাপপ্রবাহে রাস্তায় অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন সমাজকর্মী হাজী ফারহাদ

বিশেষ প্রতিবেদন, উঃ চব্বিশ পরগনা : ভারত পাক চরম উত্তেজনার মধ্যে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত সর্বস্তরে চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে।। ভারতবাসী হিসেবে সকলেই একমত এ জয় নিশ্চিত। বাংলার আকাশ বাতাস মুখরিত দেশের জন্য। প্রচন্ড তাপদাহ মধ্যে নিজেদের রুটি-রুজির জন্য রাস্তায় বেরোতে হয়, দিন-আনা দিন খাওয়া মানুষদের।। বলা যায় তারাই সমাজের ধারক ও বাহক। অথচ তারা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ে এবং অবহেলিত হয়। সে কথা মাথায় রেখেই শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে রাস্তায় ঘুরে ঘুরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের হাতে ঠান্ডা পানীয় জলের বোতল সহ বিভিন্ন…

আরও পড়ুন
কলকাতা 

বেলগাছিয়ায় উগ্রপন্থীদের হামলায় গুরুতর আহত মুসলিম যুবক, জামাআতে ইসলামী হিন্দের প্রতিনিধি দলের সহমর্মিতা প্রকাশ

বিশেষ প্রতিনিধি : উত্তর কলকাতার বেলগাছিয়া এলাকায় কিছু উগ্রপন্থী কয়েকজন মুসলিম যুবকের উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ জন উগ্রপন্থী প্রথমে ওই যুবকদের নাম জিজ্ঞাসা করে এবং তারপর হঠাৎ করেই শারীরিকভাবে আক্রমণ করে। এই ঘটনার শিকার হন মহ: সেলিম ওরফে সানি, যিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চোখটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আজ জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করতে যান। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য…

আরও পড়ুন
জেলা 

ধনিয়াখালিতে মিষ্টু ডান্স একাডেমীর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান 

শেখ সিরাজ:- পঁচিশে বৈশাখ শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধনিয়াখালি মদনমোহন তলায় মিষ্টু ডান্স একাডেমির রবীন্দ্রজয়ন্তী হয়ে গেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্ত বাসুদেব মুখোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক নওশাদ মল্লিক।বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ,শিক্ষক সবুজ মুখার্জী প্রমূখ। উদ্বোধনী সংগীত পরিবেশন করে অনুপর্না সাউ। আবৃত্তি করে অথৈ মোহান্ত ও আদ্রিজা মুখোপাধ্যায়।নিত্যঅনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলকে মুগ্ধ করে মিষ্টু ডান্স একাডেমীর কর্ণধার মিষ্টু মোহান্ত , পৌষালী চক্রবর্তী, পৌলমী বেরা, সুমেধা সিংহরায়, পিয়াসা লাহা,দেবস্মিতা পাল, অয়ন্তিকা মালিক,বিপাশা মুখোপাধ্যায়,তাথৈ মোহান্ত, প্রনিতা পাত্র, অনুষ্কা চালক, শ্রেয়া কোলে,দিয়াসা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের ভাঙছে পাকিস্তান স্বাধীন হতে চলেছে বালুচিস্তান!

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তান থেকে আলাদা স্বাধীন রাষ্ট্র হতে চাইছে বালুচিস্তান। ইতিমধ্যেই প্রখ্যাত বালোচ লেখক এবং সমাজকর্মী মীর ইয়ার বালোচ পাকিস্তান থেকে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে। এরই সঙ্গে নয়াদিল্লিতে একটি বালোচ দূতাবাস খোলার জন্য ভারত সরকারের অনুমতি চেয়েছেন তিনি। অন্যদিকে, ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার চলাকালীন সময়ে পাক সেনার উপর ফের হামলা চালাল বালোচ বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) জোড়া হামলায় প্রাণ গিয়েছে অন্তত ১৪ জন পাক সেনাকর্মীর। বুধবার থেকে বালুচিস্তানে দু’টি পৃথক হামলার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রথমে বালুচিস্তানের বোলানে পাক সেনার…

আরও পড়ুন