দেশ 

কেন্দ্রের নয়া শিক্ষানীতি কোন রাজ্যের উপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রের নয়া শিক্ষা নীতি কোন রাজ্যের উপরে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না বলে শুক্রবার সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে। বিচারপতি জেবি পারদিওয়াল এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করার বিষয়ে কোনও রাজ্যকে বাধ্য করা যাবে না। কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে ভারতের বেশ কয়েকটি রাজ্য আপত্তি তোলে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলের মতো অবিজেপি দল শাসিত রাজ্যগুলি। কেন্দ্রের নির্দেশে দেশের অনেক রাজ্যে নতুন শিক্ষানীতির বাস্তবায়ন হলেও বাংলা, তামিলনাড়ু এখনও নিজেদের পুরনো অবস্থানে অবিচল। কেন তারা কেন্দ্রের নির্দেশ মানছে না, সেই প্রশ্ন…

আরও পড়ুন
কলকাতা 

দল বদলু নেতাদের সঙ্গে কোন আপস নয়! আরএসএসকে স্পষ্ট জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।

বিশেষ প্রতিনিধি : যারা অন্য দল থেকে এসে বিজেপিতে নেতা হয়েছেন সেই সকল নেতাদের সঙ্গে কোন রকম ভাবেই আপোষ করবেন না এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আরএসএসকে দিলীপ ঘোষ।শুধু তাই নয়, কোন পরিস্থিতিতে তিনি বঙ্গ বিজেপির দলবদলু নেতাদের আক্রমণ করছেন সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে এসেছেন আরএসএস নেতাদের কাছে। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে বঙ্গ বিজেপির দলবদলুরা সরব হয়েছিলেন। পালটা ধুয়ে দিয়ে মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন দিলীপ। রাজ্য বিজেপিতে দিলীপকে নিয়ে চলা বিতর্কে এবার হস্তক্ষেপ করল আরএসএস। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের সঙ্গে বিস্তারিত কথা…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে উড়ান পরিষেবা স্বাভাবিক, তবে ২৭ টি বিমানবন্দর বন্ধ থাকবে শনিবার পর্যন্ত

বাংলার জনরব ডেস্ক : ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে। বৃহস্পতিবার রাতভর পর্যন্ত দুপক্ষের মধ্যে গোলাগুলি চলেছে। ক্ষেপণাস্ত হামলা চলছে, এই প্রেক্ষাপটে দিল্লি বিমানবন্দরের উড়ান পরিষেবা স্বাভাবিক থাকলেও দেশের ২৭ টি বিমানবন্দর শনিবার বিকেল পর্যন্ত বন্ধ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।তার ফলে অনেক বিমান বাতিল হয়ে গিয়েছে। আগে থেকে খোঁজখবর নিয়ে যাত্রীদের বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছেন, ‘‘দিল্লি বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে কিছু বিমানের সূচিতে পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে। নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে খোঁজ নিয়ে যাত্রা শুরু করুন।’’ যাত্রীদের…

আরও পড়ুন
দেশ 

পাকিস্তানের হামলার আশঙ্কায় সকালে এয়ার সাইরেন বেজে উঠলো চন্ডিগড় ও পাঞ্জাবের পাতিয়ালায়

বাংলার জনরব ডেস্ক : যেকোনো সময় হামলা হতে পারে এই আশঙ্কায় ‘এয়ার সাইরেন’ বেজে উঠল চণ্ডীগড় এবং পঞ্জাবের পাতিয়ালায়। চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার নিশান্তকুমার যাদবের পক্ষ থেকে বাসিন্দাদের প্রত্যেককে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বারান্দায় বেরোতেও নিষেধ করা হয়েছে। পাতিয়ালা জেলা প্রশাসনের তরফেও সকলকে ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সেখানকার বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে জেলার সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি ভারতের পশ্চিম সীমান্ত বরাবর রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত পাকিস্তান সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করবে না আমেরিকা : জে ডি ভ্যান্স

বাংলার জনরব ডেস্ক : ভারত-পাকিস্তান সংঘাতে সরাসরি কোনও হস্তক্ষেপ করবে না আমেরিকা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমনটাই জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”এটা আমেরিকার কোনও বিষয় নয়।” মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলছেন, ”আমরা যেটা করতে পারি সেটা হল ওদের উত্তেজনা প্রশমিত করতে চেষ্টা করা। কিন্তু এমন সংঘাতে জড়াব না যা আমাদের বিষয় নয়। এর সঙ্গে আমেরিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতার কোনও সম্পর্ক নেই। আমরা ভারতকে বলতে পারি না অস্ত্র নামিয়ে রাখতে। পাকিস্তানকেও বলতে পারি না। সুতরাং কূটনৈতিক স্তরে বিষয়টুকুই আমরা দেখতে পারি।” সেই সঙ্গেই তিনি আশাপ্রকাশ করেন, এই সংঘাত…

আরও পড়ুন
জেলা 

অভাব অনটনের সংসারে চিকিৎসক হবার স্বপ্ন নাসরিনা খাতুনের

এম এ মনু : এবছর মাদ্রাসা বোর্ডের (মাধ্যমিক) পরিক্ষায় চেঙ্গাইল হাই মাদ্রাসার সর্ব উচ্চ নম্বর ৬০৯ পেয়ে চিকিৎসক হবার স্বপ্ন দেখছে অতি সাধারণ পরিবারের নাসরীনা খাতুন, গৃহ শিক্ষক বলতে পাড়ার কোচিং সেন্টারে একগাদা পড়ুয়াদের সঙ্গে পড়াশোনা করে, একরকম নিজের প্রচেষ্টায় নাসরিনার বিষয় ভিত্তিক নাম্বার – বাংলা -৮২, ইংরেজি -৭৩, গণিত -৬১, ভৌত বিজ্ঞানে -৭৫, জীববিজ্ঞান,-৮৭, ইতিহাস -৭৮, ভূগোল – ৬৭, ইসলাম ইতিহাস -৯০, আরবি -৮০, বায়োলজি – ৪২, স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক ফারুক হোসেন সরদার জানালেন যে সমস্ত ছাত্র ছাত্রী ভালো ফল করেছে তাদের অভিনন্দন জানাই, কিন্তু সার্বিক ভাবে ছাত্র…

আরও পড়ুন
দেশ 

অপারেশন সিন্দুরের পর দেশের পনেরো টি শহরে পাকিস্তান হামলা চালানোর পরিকল্পনা করে সেনাবাহিনীর তৎপরতায় তা রুখে দেওয়া হয়েছে

অপারেশন সিঁদুরের পরেই ভারতের একাধিক সেনাছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল করে দেওয়া গিয়েছে। উল্টে পাকিস্তানেরই কয়েকটি জায়গার ‘এয়ার ডিফেন্স রেডার সিস্টেম’ ধ্বংস করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সরকারি জানিয়েছে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে ভারতের কয়েকটি জায়গায় সেনাছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে রয়েছে শ্রীনগর, পঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়। কিন্তু পাক সেনার সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাও তার জবাব দিয়েছে। তাতে লাহৌর-সহ পাকিস্তানের একাধিক জায়গায় এয়ার ডিফেন্স রেডার সিস্টেম…

আরও পড়ুন
জেলা 

অপারেশন সিন্দুরে ১০০ জঙ্গি খতম! সর্বদলীয় বৈঠকে দাবি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর

বাংলার জনরব ডেস্ক : গতকাল পাকিস্তানের জঙ্গি খাঁটি গুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত হামলা করার পর আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক দেয় কেন্দ্রের মোদি সরকার। কিন্তু এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিচে উপস্থিত ছিলেন না।রাজনাথের মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, “কঠিন পরিস্থিতিতে এই সময় দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন।” একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এমনটাই দাবি। সূত্রের খবর, অপারেশন সিঁদুর সম্পর্কে তথ্য দিতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, এই অভিযানে অন্তত ১০০ জন পাক জঙ্গির মৃত্যু হয়েছে। পাকিস্তান যদি ফের হামলা চালায়, তাহলে আবারও প্রত্যাঘাত করবে ভারত। অপারেশন সিঁদুরের একদিন পরই এ নিয়ে বিরোধীদের কাছে…

আরও পড়ুন
কলকাতা 

পশ্চিমবাংলা আজও সম্প্রীতির পীঠস্থান

বিশেষ প্রতিনিধি :  8.5.25 বৃহস্পতিবার হুগলির বৈদ্যবাটির চারুকলা স্কুলের পাশে সম্প্রিতির এক নিদর্শন দেখা গেল। যখন দেশের এক প্রান্তে সাম্প্রদায়িকতার বিষে বিষময় হয়ে পড়েছে তখন বাংলার এক প্রান্তে সেকুলারিজমের বার্তা দিচ্ছেন দুই সম্প্রদায়ের “টিম আমরা সবাই”।এক ছাদের তলে দুই সম্প্রদায়ের মানুষ এক সাথে থেকে বেড়ে ওঠা, ভেদাভেদ হবেই বা কেন। একজন পুরোহিত দিয়ে গিতা পাঠ করালেন আর একজন হাফেজ সাহেব দিয়ে কোরানশরীফ পাঠ করালেন। সুভাসিষ ব্যানার্জি,ও সেখ আব্দুল মতিন,শ্যামল মালিক,আতিকুল সেখ, এদের প্রত্যেকের মনটা খুব উদার।পুরহিত সঞ্জয় ব্যানার্জি,গিতা পাঠ করছেন, হাফেজ আব্দুল মোমেন, আবু আফজাল,কোরআন শরীফ পাঠ করলেন।সেখ আব্দুল মতিন…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, কোনো একটি বিষয় নিয়ে উচ্চশিক্ষা করা-গবেষণা করা অনেক প্রয়োজন, অনেক চ্যালেঞ্জিং। মাধ্যমিকে তৃতীয় ও মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম ঈশানী প্রসঙ্গে প্রধান শিক্ষিকা অর্ণা দাস

নায়ীমুল হক: বিশিষ্ট শিক্ষিকা অর্ণা দাস নিজেকে প্রাচীনপন্থি বলতেই ভালোবাসেন। কারণ, বই খুঁটিয়ে পড়া, বিষয়ের গভীরে প্রবেশ করা, বিভিন্ন ঘটনার কারণ জানতে উৎসাহী হওয়া, সেটা সম্পর্কে বিশ্লেষণ করা, তিনি মনে করেন, এগুলোর মাধ্যমেই ঘটতে পারে প্রকৃত উন্নয়ন। ছাত্র-ছাত্রীর বিকাশের রাস্তা গবেষণার মাধ্যমেই পূর্ণতা লাভ করে। ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, কোনো একটি বিষয় নিয়ে উচ্চশিক্ষা করা-গবেষণা করা অনেক প্রয়োজন, অনেক চ্যালেঞ্জিং। প্রধান শিক্ষিকা অর্ণা দাস এক নিঃশ্বাসে কথাগুলি বলছিলেন, তাঁর বিদ্যালয়ের কৃতী ছাত্রী এবছর মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম এবং রাজ্য মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকারী ঈশানী চক্রবর্তী সম্পর্কে বলতে গিয়ে। শুধু পড়াশোনাতেই নয়,…

আরও পড়ুন