জেলা 

উচ্চমাধ্যমিকেও নজর কাড়া সাফল্য আল আমিন মিল্লি মিশনের

উচ্চ মাধ্যমিকে ও আল আমিন মিল্লি মিশনের অভাবনীয় ফলাফল পশ্চিমবঙ্গে নামি দামি মিশনের মধ্যে আল আমিন মিল্লি মিশন একটি উল্লেখযোগ্য। দক্ষিণ ২৪ পরগনার উস্তি ও ডায়মন্ড হারবার থানার মধ্যবর্তী হটুগঞ্জে অবস্থিত । এবছর মোট পরীক্ষার্থী ৪১ জন এদের মধ্যে মীর ইস্তেখার ৪৫৫ নম্বর পেয়েছে অর্থাৎ ৯১ শতাংশ। দ্বিতীয় নাজমুল হোসেন ৪৪৫ নম্বর পেয়েছে অর্থাৎ ৮৯ শতাংশ, তৃতীয় শাহীন মোল্লা ৪৪৩ নম্বর পেয়েছে অর্থাৎ ৮৮ শতাংশ।  ৮৫ শতাংশের উপর সাতজন, ৮০ শতাংশের উপর ২৭ জন ৭৫% এর ওপর ছয়জন নম্বর পেয়ে মিশনের এবং অভিভাবকদের সেইসঙ্গে সমাজের মুখ উজ্জ্বল করেছে। মিশনের চেয়ারম্যান…

আরও পড়ুন
কলকাতা 

মাধ্যমিক পরীক্ষা ২০২৬ এর সূচি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ

নায়ীমুল হক: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বুধবার এক বিজ্ঞপ্তিতে আগামী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ নির্ঘন্ট প্রকাশ করেছে। পরীক্ষা শুরু হবে ২রা ফেব্রুয়ারি, ২০২৬ এবং শেষ হবে ১২ই ফেব্রুয়ারি, ২০২৬। এবছরের মাধ্যমিক পরীক্ষার মতোই প্রতিদিন একটি মাত্র বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সকাল ১০:৪৫ থেকে দুপুর ২টা পর্যন্ত। প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে। অর্থাৎ উত্তরপত্রে লেখা শুরু ঠিক ১১ টায়। পরীক্ষার সূচি এরকম– ✓ সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ প্রথম ভাষা ✓ মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ দ্বিতীয় ভাষা ✓ শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ ইতিহাস ✓ শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬…

আরও পড়ুন
দেশ 

সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সেনাবাহিনীর অপারেশন সিন্দুর অভিযানকে স্বাগত জানালেন জামাআতে ইসলামী হিন্দ -এর সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি

বিশেষ প্রতিনিধি : জামাআতে ইসলামী হিন্দ মনে করে, সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে একটি ভয়াবহ হুমকি ও জঘন্য অপরাধ। দেশ ও জনগণের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল অত্যন্ত জরুরি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলো যে পদক্ষেপ নিয়েছে, তা ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে পুরো দেশের মানুষ একযোগে সমর্থন করছে। ভারতের জনগণ আজ আমাদের সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এই সংকটময় মুহূর্তে আমরা জোর দিয়ে বলছি, দেশের সব নাগরিকের উচিত ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করা। জাতীয় নিরাপত্তার ইস্যুকে বিভাজন বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য ব্যবহার করা দেশের স্বার্থবিরোধী এবং…

আরও পড়ুন
কলকাতা 

প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, পাশের হার প্রায় ৯১% প্রথম রূপায়ণ পাল প্রাপ্ত নম্বর ৪৯৭, এক নজরে দেখে নিন প্রথম দশের মেধা তালিকা

আজ ৭ মে, বুধবার প্রকাশিত হয়েছে ২০২৫-এর উচ্চ মাধ্যমিক ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। শিক্ষা সংসদ সভাপতি বলেন, ‘‘বিগত কয়েক বছরের তুলনায় এ বছরের ফলাফল সব থেকে ভাল হয়েছে।’’ এ বছর ‘রেগুলার ভিত্তিতে’ পরীক্ষা দিয়েছেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। ২০২৪-এ পাশের হার ছিল ৯০ শতাংশ, যা বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। মেধাতালিকায় মোট ৭২ জন কৃতী রয়েছেন, হুগলি থেকে ১৪ জন মেধাতালিকায় জায়গা…

আরও পড়ুন
দেশ প্রচ্ছদ 

পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি সেনা অফিসার সোফিয়া কুরেশি, কে এই সোফিয়া? কি তাঁর পরিচয়?

বাংলার জনরব ডেস্ক : অপারেশন সিঁদুর নিয়ে বুধবার সকালে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করলেন কর্নেল সোফিয়া করেছি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। কী ভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করে করে ধ্বংস করা হয়েছে, উইং কমান্ডার ব্যোমিকা সিংহের সঙ্গে সাংবাদিক বৈঠকে তার ব্যাখ্যা দিয়েছেন সোফিয়াও। এখন প্রশ্ন দেখা দিয়েছে একজন মুসলিম মহিলা আধিকারিক কেন সাংবাদিকদের মুখোমুখি হলেন। এই সোফিয়া কুরেশি কে? সেনাবাহিনীতে তাঁর গুরুত্ব কতটা? কিভাবে তিনি গুরুত্বপূর্ণ আধিকারিক হলেন? ভারতীয় সেনার সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ আধিকারিক সোফিয়া। ৩৫ বছরের এই অফিসার সেনাবাহিনীর একাধিক যুগান্তকারী…

আরও পড়ুন
দেশ 

কেন হামলা কোথায় হামলা তার ব্যাখ্যা দিলেন দুই সেনা আধিকারিক সোফিয়া কুরেশি ও ব্যোমিকা সিংহ

কথামতো বুধবার গভীর রাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালানোর পর ভারতীয় সেনার দুই প্রথম সারির আধিকারিক আজ বুধবার সাংবাদিক সম্মেলন করেন দিল্লিতে। একজন হলে সোফিয়া কুরেশি অন্যজন ব্যোমিকা সিংহ।তাঁরা বলেন, ‘‘এখনও কোনও সাধারণ নাগরিকের ক্ষতি করা হয়নি। নির্দিষ্ট ভাবে কিছু বিল্ডিংয়ে হামলা হয়েছে। সেনাঘাঁটিতে কোনও হামলা হয়নি। প্রযুক্তির সাহায্যে ওই ভবনগুলি ভাঙা হয়েছে।’’ ব্যোমিকা, সোফিয়ারা জানান, পাকিস্তানের ভিতরে শিয়ালকোটের সার্জাল ক্যাম্পে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সীমা থেকে তা ছ’কিলোমিটার দূরে। এ ছাড়া হামলা হয়েছে মেহমুনা জোয়া ক্যাম্পে। সেখানে হিজ়বুলের ক্যাম্প ছিল। পঠানকোটে এখান থেকেই হামলা চালানো হয়। মুরিদকের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় সেনার অভিযান নিয়ে আমেরিকা, রাষ্ট্রপুঞ্জসহ বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, কে কী বললেন?

বাংলার জনরব ডেস্ক : মধ্যরাতে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটি গুলোকে নিশানা করে ভারতীয় সেনাবাহিনী যে হামলা চালিয়েছে তা নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন অবিলম্বে দুই দেশের নেতারা উত্তেজনা প্রশমনে আলোচনায় বসুক। অভিযানের পর মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পরিস্থিতির দিকে আমেরিকা নজর রেখেছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। ঘটনার কথা শোনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘‘এটা লজ্জার। আমরা…

আরও পড়ুন
দেশ 

ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে ছিন্ন ভিন্ন পাকিস্তানের জঙ্গি ঘাটি

পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী। পহেলগাঁওয়ে জঙ্গিহানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে দেবে বলে ন‍য়াদিল্লির তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে সেই আঘাত হানা হয়েছে বলে ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ‍্যান্ডলে ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেনেছে বলে কয়েকটি সমাজমাধ‍্যম পোস্টে দাবি করা হয়েছে। তবে মধ‍্যরাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশ করা সংক্ষিপ্ত বিবৃতিতে কোনও শহরের নাম উল্লেখ করা হয়নি। মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে যে, পাকিস্তানে এবং…

আরও পড়ুন
দেশ 

পুরীর জগন্নাথ মন্দিরের নিমকাঠ দীঘায় আসেনি স্বীকার করলো ওড়িশা সরকার! ক্ষমা চাইবেন কটাক্ষ মমতার

বিশেষ প্রতিনিধি : শেষ পর্যন্ত নিমকাঠ বিতর্কে ঢোক গিললেন ওড়িশা সরকার।পুরীর ‘শ্রীজগন্নাথ মন্দির প্রশাসনে’র রিপোর্ট পাওয়ার পরে ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন জানিয়েছেন, নবেকলেবরে উদ্বৃত্ত হওয়া নিমকাঠ দিয়ে দিঘার মন্দিরের বিগ্রহ নির্মিত হয়নি। পুরীর মন্দিরের যে সেবায়েত বাংলা টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে বলেছিলেন যে, পুরীর নিমকাঠ এনেই দিঘার বিগ্রহ তৈরি হয়েছে, তিনিও দাবি করেছেন যে, তিনি ‘মুখ ফস্কে ভুল’ বলে ফেলেছিলেন। ফলে মঙ্গলবার বিষয়টি নিয়ে ফের মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘‘আমার নামে বদনাম করলেন কেন? তা হলে কত টাকা ফাইন হওয়া উচিত?’’ দিঘায় জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ…

আরও পড়ুন
জেলা 

প্রতিশ্রুতি মতো শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে চাকরি দিলেন মমতা

বিশেষ প্রতিনিধি : প্রতিশ্রুতি মতো কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাংলার জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জওয়ানের পরিবারকে ডেকে স্ত্রী শাহানাজ শেখকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সুতির কাশিমনগরে অশান্তিতে প্রাণ হারানো এজাজ আহমেদের পরিবারের একজনকেও চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি। এছাড়া আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জেলার জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। দুপুরে সেখানে পৌঁছে আগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি পরিষেবা প্রদানের কাজ সেরে…

আরও পড়ুন