এনআরআই কোটায় মেডিকেলের আসন বিক্রি তদন্তে ইডি
বিশেষ প্রতিনিধি : টাকার বিনিময়ে বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটার আসন বিক্রির অভিযোগ! সেই মামলার তদন্তে নেমে সাতসকালে শহরের একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে নিউ টাউন, বালিগঞ্জ-সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। মোট চার-পাঁচ জায়গায় অভিযান চলছে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, অনাবাসী ভারতীয়দের বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটায় সিট পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়া হত। সেই মামলাতেই তল্লাশি শুরু করেছে ইডি। মঙ্গলবার সকালে বালিগঞ্জের বসন্ত রায় রোডের একটি আবাসনে পৌঁছে যায় তদন্তকারীদের একটি দল।…
আরও পড়ুন