জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ধনেখালী মল্লিকপুর লজে সাংস্কৃতিক অনুষ্ঠান

পিয়াসী মল্লিক : আলোয় আলো পত্রিকার সম্পাদক মমতাজ মল্লিক এবং আনার মোল্লার পুত্রের বিয়ে উপলক্ষে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো 25 th April । অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিশিষ্ট সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নৌশাদ মল্লিক। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক বহু কাব্যগ্রন্থ ও গদ্যগ্রন্থ রচয়িতা সীজার রায় ( অনিল কুমার রায়)। বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক বাচিকশিল্পী আব্দুল কাইয়ুম এবং শিক্ষক লেখক স্বপন হালদার। আব্দুল কাইয়ুম , সীজার রায় ও পান্থ মল্লিকের স্বরচিত কবিতা পাঠ খুবই ভালো লাগে।বিশিষ্ট সংগীত শিক্ষিকা তথা সংগীতশিল্পী মেখলা সিংহরায়ের পরবেশিত সংগীত খুবই ভালো লাগে ও তার সুযোগ্য…

আরও পড়ুন
কলকাতা 

২৪ ঘন্টার মধ্যে কালীঘাট থানার ওসি বদল!

বিশেষ প্রতিনিধি : আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে whatsapp স্ট্যাটাস দেওয়ার কারণে কালীঘাট থানার ওসি গৌতম দাস কে সরিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ এবং তাকে সাসপেন্ডও করে। গৌতম দাসের পরেই কালীঘাট থানার ওসি পদে নিয়োগ করা হয় উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি চামেলী মুখোপাধ্যায়কে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই চামেলী মুখোপাধ্যায়ের এই নিয়োগকে বাতিল করা হলো নতুন ওসি হিসাবে কালীঘাট থানায় যোগ দিয়েছেন বলাই বাগকে । তিনি ভাঙড়ের পোলেরহাট থানার অতিরিক্ত ছিলেন। তাকে কালীঘাট থানার ওসি করা হল। প্রসঙ্গত বলা প্রয়োজন ৩৬ দিনের মধ্যে কালীঘাট থানার চারজন ও সি বদল করা হলো। গত ২৯…

আরও পড়ুন
কলকাতা 

ভবানীপুরের দলের কাউন্টিং এজেন্ট ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর নিয়ে বেশ খানিকটা টেনশনে আছে বলে মনে করা হচ্ছে। গতকাল শনিবার রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর আজ রবিবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্ট, কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিদের বৈঠকে ডেকেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবন সংলগ্ন দফতরে এই বৈঠকটি হবে। সোমবার ভবানীপুর-সহ রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হবে। তার আগের দিন সন্ধ্যায় নিজের বিধানসভার কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন ভবানীপুরের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিলে, হরমুজ প্রণালী খুলে দেয়া হবে দাবী ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে যুক্তরাষ্ট্রকে ৩০ দিনের সময়সীমা দিয়ে একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সম্প্রতি ওয়াশিংটনের কাছে ১৪ দফা সম্বলিত একটি রূপরেখা হস্তান্তর করেছে। বিনিময়ে ইরান হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার নিশ্চয়তা দেওয়ার কথা জানিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের বড় একটি অংশ পরিবহন হয়, ফলে এর স্থিতিশীলতা আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রথম ধাপে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক স্থিতিশীলতা নিশ্চিত হলে পরবর্তী ধাপে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

চলমান সংকট কাটাতে শান্তির জন্য আমেরিকাকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান!

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন কূটনৈতিক চাপ তৈরি করে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আগে যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবের পাল্টা হিসেবে ইরান তাদের ১৪ দফা পরিকল্পনা দিয়েছে। পুরো কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে পাকিস্তান সরকারের মধ্যস্থতায়। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, ‘চাপিয়ে দেওয়া যুদ্ধের…

আরও পড়ুন
জেলা 

ভোট গণনার আগের দিন কালিয়াচকের ঘটনায় তৃণমূল নেতাদের তলব করল এনআইএ!

বাংলার জনরব ডেস্ক : ভোট গণনার আগের দিন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী এজেন্ট আব্দুর রহমানকে তলব করেছে এনআইএ। রবিবার দুপুরে কালিয়াচক থানায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে শনিবার রাতে এই নোটিশ পাঠানো হয়েছে। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট ছাড়াও এলাকায় পরিচিত তৃণমূল নেতাকর্মীদেরও নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। শনিবার গভীর রাতে নোটিস পান সাবিনার এজেন্ট আব্দুল রহমান। তিনি মালদহ জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ। এ ছাড়া, থানায় হাজিরা দিতে হবে কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকেও। সূত্রের খবর, বেলা ১২টার মধ্যে…

আরও পড়ুন
জেলা 

ব্যারাকপুরের বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চললো গুলি, গ্রেফতার ২

ভোটগণনার আগে আবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া। শনিবার রাতে নোয়াপাড়ার গারুলিয়ায় বিজেপি নেতা কুন্দন সিংহের বাড়ি লক্ষ্য করে পর পর দু’রাউন্ড গুলি চলল। বিজেপির অভিযোগ, তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শনিবার রাতে বাইকে চেপে আসেন দু’জন। বাইকটি থামে কুন্দনের বাড়ির সামনে। বাইকের পিছনে বসা যুবক নেমে বাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালান। তার পরেই বাইকে চেপে চম্পট দেয় দু’জন। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কুন্দনের দাবি,…

আরও পড়ুন
দেশ 

চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ অভিযুক্তের শাস্তির দাবিতে মুম্বাই বেঙ্গালুরু হাইরোড অবরোধ

মহারাষ্ট্রে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। বিচারের দাবিতে পুণের শহর সংলগ্ন এলাকায় বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের আন্দোলনে দীর্ঘ ক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে। গরমের ছুটি কাটাতে পুণের ভোর এলাকায় গ্রামে দিদার বাড়িতে গিয়েছিল ওই শিশু। অভিযোগ, গত শুক্রবার খাবারের লোভ দেখিয়ে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যান অভিযুক্ত। নিকটবর্তী গোয়ালঘরে নিয়ে যাওয়া হয় শিশুকে। সেখানে যৌন হেনস্থার পর তাকে খুন করা হয়। অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের রেকর্ড ছিল। জেলও…

আরও পড়ুন
দেশ 

দিল্লির বিবেক বিহারে ভোর রাতে আগুন, মৃত ৯, দায় কার?

দিল্লির বিবেক বিহারের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সকালে ওই বহুতলে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের দিকে আগুন লাগে। সেই সময় বহুতলের বাসিন্দারা ঘুমে আচ্ছন্ন ছিলেন। তবে স্থানীয়দের তৎপরতায় বেশির ভাগ বাসিন্দাকে সুরক্ষিত অবস্থায় বাইরে বার করে আনা হয়। আগুনের মধ্যে আটকে পড়েছিলেন বাসিন্দাদের অনেকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁদের মধ্যে ন’জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বহুতলের তিন তলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের…

আরও পড়ুন
কলকাতা 

অস্ত্র হাতে whatsapp স্ট্যাটাসে পোস্ট সাসপেন্ড কালীঘাট থানার ওসি!

বাংলার জনরব ডেস্ক : whatsapp স্ট্যাটাসে বিতর্কিত ছবি পোস্ট করে সাসপেন্ড হলেন কালীঘাট থানার ওসি, গৌতম দাস। গৌতমের জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন চামেলী মুখোপাধ্যায়। কালীঘাট থানা ওসি গৌতম দাসের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ‘আপত্তিকর’ বলে কমিশনের হস্তক্ষেপ দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এক্স হ্যান্ডেল কালীঘাট থানার ওসির বন্দুক হাতে ধরা ছবি পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশের সার্ভিস রুল ভাঙার অভিযোগে তাঁকে সরাল লালবাজার। তৃণমূল নেতা জানিয়েছেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি…

আরও পড়ুন