নিচু তলার তৃণমূল কর্মীদের বিজেপিতে নেওয়া হবে না ফের জানালেন শমীক
কেন্দ্রীয় স্তরে যে তৃণমূল নেতাদের বিজেপিতে নেওয়া হচ্ছে, তার উদ্দেশ্য আলাদা। সংসদীয় রাজনীতির কথা মাথায় রেখেই এই যোগদান করানো হচ্ছে। তার মানে এই নয় যে রাজ্যেও বিজেপির নিচুতলায় তৃণমূলীকরণ হবে বা যথেচ্ছভাবে তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়া হবে। শুক্রবার উলুবেড়িয়ায় সাংগঠনিক বৈঠকে এই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। হাওড়া গ্রামীণ এলাকার দলীয় কার্যালয় মনসাতলায় দলের কোর কমিটির নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন শমীক। সেখান থেকে দেউলটির এক হোটেলে আসেন। সেখানে বাগনান ২ নম্বর মণ্ডলের বিজেপির দীনদয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেখানে শমীক বক্তব্য রাখার পাশাপাশি দলীয়…
আরও পড়ুন