প্রচ্ছদ 

২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নূন্যতম বয়সসীমা ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ২০২৮ সালে যারা মাধ্যমিক দেবেন তাদের জন্য বয়সসীমা নির্ধারণ করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ৩১ অক্টোবর ২০১৩ সালের মধ্যে যাদের জন্ম তারা ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে বলে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।বৃহস্পতিবার, পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিষয়ে। পাশাপাশি, পিপিএস-পিপিআর নিয়েও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স মূলত পশ্চিমবঙ্গ সরকারের ১৯৯১ সালের ৩১ জুলাইয়ের ৩৮০-ইডিএন (পি) নম্বর আদেশ এবং ২০০৫ সালের ২৮ অক্টোবরের ১৩৩০-এস.ই. (এস) নম্বর সরকারি আদেশ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ, পর্ষদ সূত্রে খবর, রাজ্য সরকারের পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী এই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ৩১ অক্টোবর, ২০১৩-এর পরে জন্ম হয়েছে এমন কোনও পড়ুয়ার নাম যেন মাধ্যমিক পরীক্ষার জন্য পাঠানো না হয়। শুধু মাত্র যে সকল পড়ুয়া ৩১ অক্টোবর ২০১৩-এর আগে জন্মেছে তারাই ২০২৮-এর মাধ্যমিক দিতে পারবে। নির্ধারিত বয়সসীমার বাইরে থাকা কোনও পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন শংসাপত্র প্রস্তুত করা হবে না বলেও জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তাই আবেদনপত্র পাঠানোর আগে প্রত্যেক পড়ুয়ার জন্মতারিখ যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে।

পাশাপাশি, মাধ্যমিকের পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) নিয়েও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সব পরীক্ষার্থীর পিপিআর বা পিপিএস-এর আবেদনের ভিত্তিতে ফলাফল সংশোধিত হয়েছে, তাদের সেই নতুন মার্কশিট ও সার্টিফিকেট সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখের মধ্যে সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ