কলকাতা 

রাতে বন্ধুর বাড়ি গিয়ে ধর্ষণের শিকার হলেন যুবতী, গ্রেফতার ২

শেয়ার করুন

রাতে বন্ধুর বাড়ি গিয়ে ধর্ষণের শিকার হলেন যুবতী! ঠাকুরপুকুর থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। শুধু ওই বন্ধু নয়, আরও দু’জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। পুলিশ সূত্রে খবর, প্রধান অভিযুক্ত ওই তরুণীর বন্ধু। নির্যাতিতার অভিযোগ, জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন প্রধান অভিযুক্ত। অপর এক অভিযুক্ত তাঁর পরনের জামা-কাপড় খুলে নেন বলেও অভিযোগ। শুধু তা-ই নয়, নির্যাতিতার দাবি, ওই অভিযুক্ত তাঁর সঙ্গে অভব্য ব্যবহারও করেন। এমনকি তাঁর ফোন কেড়ে নেওয়ার অভিযোগও করেছেন নির্যাতিতা।

তরুণীর দাবি, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। অসদুদ্দেশ্যে তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ নির্যাতিতার। পুলিশ তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তৃতীয় অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখছে তারা।

পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে। কেন নির্যাতিতার ফোন কেড়ে নেওয়া হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃত তিন জনকে জেরা করে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, প্রধান অভিযুক্তের দুই বন্ধু রবিবার সকালে তাঁর বাড়ি গিয়েছিলেন। এখনও পর্যন্ত নির্যাতিতাকে হেনস্থার ঘটনায় তাঁদের প্রত্যক্ষ কোনও যোগ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। তবে পুরো বিষয়টি আরও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ