কলকাতা 

আয়কর দিবসে রহড়ায় বিশেষ স্বচ্ছতা অভিযান, বৃক্ষরোপণ ও সমাজসেবামূলক কর্মসুচী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :  আসন্ন ১৬৭তম আয়কর দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আয়কর বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ ‘স্বচ্ছতা অভিযান’ কর্মসূচি।

বৃক্ষরোপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর কমিশনার শ্রীমতী সুরভি ভার্মা গর্গ (আইআরএস)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী কমলাস্থানন্দ মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়।

এই উদ্যোগের অংশ হিসেবে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, রহড়া-এর অনাথ ছাত্রদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এরপর নিকটবর্তী আদিবাসী গ্রাম মহাদেব-এর-আঠ-এ শ্রমদান (স্বেচ্ছাসেবামূলক সমাজসেবা) এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। আয়কর বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও গ্রাম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন। এছাড়াও গ্রামের শিশুদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী সুরভি ভার্মা গর্গ বলেন, এই উদ্যোগ স্বচ্ছ ভারত মিশন-এর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভাগের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি পরিবেশগত স্থায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে অর্থবহ সম্পৃক্ততা বৃদ্ধির প্রতি বিভাগের প্রতিশ্রুতিকেও তুলে ধরে।

স্বামী কমলাস্থানন্দ মহারাজ বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সকলের সম্মিলিত দায়িত্ব। তিনি একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এই কর্মসূচির মাধ্যমে আয়কর বিভাগের সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসাধারণের অংশগ্রহণের প্রতি দায়বদ্ধতা আরও একবার প্রতিফলিত হয়েছে। ফলে আসন্ন ১৬৭তম আয়কর দিবস উদ্‌যাপন হয়ে উঠেছে আরও তাৎপর্যপূর্ণ ও সমাজমুখী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ