কলকাতা 

দুই বিদায়ী মন্ত্রী হাজিরা দিলেন না ইডি দফতরে!

ভোটের কাজে ব্যস্ত বলে দুই বিদায়ী মন্ত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছে সময় চেয়েছিলেন। ভোট মেটার পর বুধবার ছিল তৃণমূলের সুজিত বসু এবং রথীন রায়ের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার দিন। কিন্তু দু’জনেই আলাদা ভাবে জানালেন, তাঁরা ইডি দফতরে যেতে পারছেন না। ইডির একটি সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রী রথীন চিঠি দিয়ে জানিয়েছেন, শৌচাগারে পড়ে গিয়ে তিনি পায়ে চোট পেয়েছেন। চিকিৎসক তাঁকে দিন দশেকের জন্য বিশ্রাম নিতে বলেছেন। আর এক প্রাক্তন মন্ত্রী সুজিত ইডিকে জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসায় তাঁর দলের অনেক কর্মী আক্রান্ত। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য তিনি ব্যস্ত। তাঁকে যেন আরও কিছু…

আরও পড়ুন
দেশ 

‘তৃণমূলের হারে যারা উল্লসিত…’, কংগ্রেসের একাংশকে কড়া বার্তা রাহুল গাঁধীর

পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল। সেই নিয়ে বিজেপি-র অন্দরে যেমন উৎসবের আমেজ, সিপিএম এবং কংগ্রেসের অনেকেও আশার আলো দেখছেন। সেই আবহে নিজের দলের একাংশকেই বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ সরিয়ে রেখে, দেশের স্বার্থে সকলকে একজোট হতে বললেন। (Rahul Gandhi on BJP)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রচারে এসে রাহুল নিজেও তৃণমূলকে আক্রমণ করেছিলেন। লাগামছাড়া দুর্নীতি, অপশাসনের জন্য় নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। কিন্তু সোমবার পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে অসম এবং…

আরও পড়ুন
কলকাতা 

প্রশাসনিক সদর দফতর নবান্নেও জয় শ্রীরাম ধ্বনি, বিজেপির জয় উল্লাসিত সরকারি কর্মীরা

বাংলার জনরব ডেস্ক : এবার প্রশাসনিক সদর দফতর নবান্নে উঠল জয় শ্রীরাম ধ্বনি। বিজেপির বিপুল ভোটের ব্যবধানে জয়লাভের পর প্রশাসনিক দফতর নবান্নে এর কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে পড়েছে। মুখে চওড়া হাসি সরকারি কর্মীদের। গেরুয়া আবির মেখে অকালহোলিতে মাতেন তাঁরা। ‘জয় শ্রীরাম’ ধ্বনিও দিতে শোনা যায়। রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য, “এখন আমাদের ভয় কেটে গিয়েছে। ভয়ের পরিবেশ থেকে মুক্তি।” কারও কারও আক্ষেপ, “আগে ডিএ পেতাম না। তাও কাজ করতে হত।” সরকারি কর্মীদের কেউ কেউ আবার পূর্বতন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বেআইনিভাবে বদলির অভিযোগও তুলেছেন। তাঁদের কথায়, “আগে কোনও নিয়মের…

আরও পড়ুন
কলকাতা 

ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি

কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি। তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তাই বিমানবন্দর, স্টেশন-সহ একাধিক এলাকায় লুক আউট নোটিস জারি করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, এর আগে পাঁচবার হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল ডিসিপি শান্তনু সিনহাকে। কিন্তু কোনওবারই তিনি হাজির দেননি বলেই অভিযোগ। এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। ইডির তদন্তকারীরা মনে করছেন, বিদেশে পালিয়ে যেতে পারেন এই পুলিশকর্তা। সেই জন্যই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা। উল্লেখ্য, বঙ্গ ভোটের আবহে ডিসিপি শান্তনুর বাড়িতে…

আরও পড়ুন
কলকাতা 

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? বাছতে কলকাতায় আসছেন অমিত শাহ

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? নাম চূড়ান্ত করতে রাজ্যের হবু বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে। এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। তৃণমূলের দুর্গকে দৃশ্যত দুরমুশ করে রাজ্যের শাসনক্ষমতা দখল করেছে বিজেপি। ২০৭ আসনে জিতে এখন সরকার গঠনের পথে এগোচ্ছে পদ্মশিবির। ফলপ্রকাশের পরের দিনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল, পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা বাছার প্রক্রিয়ায় পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। সহকারী পর্যবেক্ষক হিসাবে মোহনচরণকে…

আরও পড়ুন
কলকাতা 

“এবার আমি ফ্রি বার্ড। আর কোনও পদে নেই। আমি সাধারণ কর্মীর মতো ইন্ডিয়া জোট শক্তিশালী করব।” : মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটের আগেই বলেছিলেন, বাংলা জিতে দিল্লি দখলের লক্ষ্যে ঝাঁপাবেন। বঙ্গ নির্বাচনে জনাদেশ বিপক্ষে গিয়েছে। কিন্তু লক্ষ্য থেকে সরছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজয়ের পর প্রথম সাংবাদিক বৈঠকেই নিজের ভবিষ্যৎ রণকৌশল স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলে দিলেন, “এবার আমি ফ্রি বার্ড। আর কোনও পদে নেই। আমি সাধারণ কর্মীর মতো ইন্ডিয়া জোট শক্তিশালী করব।” ভোটের ফলপ্রকাশের আগেই সোমবার তৃণমূলনেত্রীর সঙ্গে ইন্ডিয়া শিবিরের নেতারা কথা বলেছেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফোন করেছিলেন। কথা হয়েছে অন্য নেতাদের সঙ্গেও। মঙ্গলবার কালীঘাটে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “সোনিয়াজি আমাকে ফোন করেছিলেন। রাহুল…

আরও পড়ুন
কলকাতা 

ফল ঘোষণার পর, নানুর ও হাওড়ায় খুন তৃণমূল কর্মী, জেলায় জেলায় অশান্ত! শান্তি রক্ষা করার প্রধানমন্ত্রীর আহ্বান ব্যর্থ

বীরভূমের নানুরে ভোট-পরবর্তী ‘হিংসা’র বলি এক। নানুরে এক তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। মৃতের নাম আবির শেখ। পরিবারের অভিযোগ, আবিরকে রাস্তায় একা পেয়ে বিজেপিকর্মীরা ঘিরে ধরে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চম্পাহাটির পঞ্চায়েত অফিসে উত্তেজনা ছড়াল। অভিযোগ, মঙ্গলবার সকালে বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগিয়ে বাঁশ দিয়ে ঘিরে ওই অফিসের প্রবেশপথ বন্ধ করে দেন। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ফুলতলা দলীয় কার্যালয়ে ভাঙচুরের…

আরও পড়ুন
কলকাতা 

‘‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে?’’ : মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটে ভরাডুবির পর মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, তিনি লোকভবনে গিয়ে ইস্তফা দেবেন না। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে?’’ নির্বাচন কমিশনকেই ‘ভিলেন’ বলে উল্লেখ করেছেন মমতা। দাবি, কমিশনের সাহায্যে ১০০-র বেশি আসন লুট করা হয়েছে। মমতা বলেন, ‘‘ওরা এমনি জিতলে আমার কোনও অভিযোগ থাকত না। ভোটে হার-জিত থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে।’’ দলের নির্বাচিত নেতারা তৃণমূলের পাশেই আছেন বলে জানিয়েছেন…

আরও পড়ুন
কলকাতা 

এসআইআর ও নাগরিক বাঙালির সংকট: ‘রোডম্যাপ’ পত্রিকার বিশেষ সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান সময়ের অন্যতম জ্বলন্ত ইস্যু ‘এসআইআর’ (SIR) এবং তার ফলে সৃষ্ট নাগরিক বাঙালির সংকট নিয়ে এক মনোজ্ঞ অনলাইন সেমিনার ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল ‘রোডম্যাপ’ পত্রিকা। গত ১লা মে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট বুদ্ধিজীবী ও সমাজকর্মীরা বাঙালির এই অস্তিত্বের সংকট মোকাবিলায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। সেমিনারের প্রধান বক্তা বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও লেখক তাপস কান্তি বিশ্বাস পরিসংখ্যান তুলে ধরে মিডিয়ার একাংশের প্রচারকে চ্যালেঞ্জ জানান। তিনি দাবি করেন, “মিডিয়া প্রচার করছে যে শুধুমাত্র মুসলিম ভোটাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু বাস্তব চিত্র বলছে ডিলিটেড (বাতিল) ভোটারদের দুই-তৃতীয়াংশই হিন্দু…

আরও পড়ুন
জেলা 

সূর্যের আলোয় স্বনির্ভরতার পথ,দমদমার আদিবাসী মহিলাদের নতুন স্বপ্ন

বিশেষ প্রতিনিধি : বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত আদিবাসী গ্রাম দমদমা। চারপাশে সবুজ, মাটির ঘর, আর সীমিত সুযোগের মধ্যে বেঁচে থাকার লড়াই। এই গ্রামেই ‘তপোবন’-এ এক ছোট্ট উদ্যোগ যেন নতুন আলোর দিশা দেখাল বহু মহিলাকে। “উৎকর্ষে আরোহন” নামের একটি সংস্থা এগিয়ে এসে গ্রামের ২৮ জন মহিলাকে নিয়ে গড়ে তুলেছে একটি স্বনির্ভর গোষ্ঠী। আর সেই গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে দুটি সৌরশক্তি চালিত মশলা শুকানোর ড্রায়ার ও মশলা গুঁড়ো করার যন্ত্র। দেখতে সাধারণ এই যন্ত্রগুলিই এখন বদলে দিচ্ছে বহু সংসারের গল্প। লক্ষ্মী কিস্কু, প্রতিমা হেমব্রম, তারা মান্ডি এই নামগুলো এখন শুধু গৃহবধূর পরিচয়ে সীমাবদ্ধ…

আরও পড়ুন