বেআইনি বালি পাচার আটকালেন রাজ্যের কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডল!
বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু সরকার ক্ষমতায় আসার পর বালি পাচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের নাকের ডকা দিয়ে বালি পাচার চলছিল। ১৬ই জুলাই বৃহস্পতিবার সকালে বীরভূমের ১১ নম্বর রাজ্যস্যারকে নিজের দাঁড়িয়ে থেকে রাজ্যের কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডল বালি বোঝায় ট্রাককে আটকে দিলেন। এই ঘটনায় মন্ত্রির জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। এলাকায় জুড়ে ধন্য ধন্য রব উঠেছে।
অজয় নদী থেকে বেআইনি ভাবে বালি তোলার অভিযোগ বহু দিনের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই নিয়ে তারা বহু বার অভিযোগ জানিয়েছেন থানায়। বর্ষাকালে নদী থেকে বালি তুললে বন্যার আশঙ্কা তৈরি হয়। সে কারণে বালি উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। ১৫ জুলাই থেকে তা বন্ধ থাকার কথা। তবে স্থানীয়দের অভিযোগ, তার পরেও বেআইনি ভাবে বালি পাচার চলছে। তা রোখার জন্যই বৃহস্পতিবার সকালে ১১ নম্বর রাজ্য সড়কে স্থানীয়দের সঙ্গে দাঁড়িয়ে পড়েন দুধকুমার। কয়েকটি গাড়িকে আটকে রাখা হয়।
স্থানীয়দের অভিযোগ, একটি বালি বোঝাই ডাম্পারকে আটক করে ময়ূরেশ্বর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন খোদ মন্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাম্পারের মালিকের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি গাড়ি নিয়ম ভেঙে অতিরিক্ত বালি বোঝাই করে নিয়ে যাচ্ছিল। বেশ কয়েকটি ট্রাকের নম্বর প্লেট ছিল না। যেগুলির ছিল, সেগুলিতে নম্বর ঝাপসা করে রাখা হয়। কোনও কোনও গাড়ির বৈধ কাগজ ছিল না। সব্যসাচী মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘১০-১৫টি বালিবোঝাই গাড়ি আটকানো হয়। পরের দিকে অভিযানের খবর পেয়ে গাড়িগুলি ভিন্ন পথে চলে যায়।’’ ওই ব্যক্তির অভিযোগ, বেশ কয়েকটি গাড়ির মালিকের কাছে বালির কোনও রসিদও ছিল না। তা থেকে স্পষ্ট যে, সেগুলি বেআইনি ভাবে বালি পাচার করছিল।

