কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উত্তর-দক্ষিণ কবিতার উড়ান

নিজস্ব সংবাদদাতা : কলকাতার ‘অ’ সাহিত্য পত্রিকার ২০২৬-২০২৭ সালে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সারা বছর জুড়ে বাংলার বিভিন্ন জেলা ও অঞ্চলে সাহিত্য পরিক্রমা উদযাপিত হচ্ছে। পঞ্চাশ বছর আগে ১৯৭৬ সালে কলকাতার কলেজ স্ট্রিট কফি হাউসের টেবিল থেকে কবি ও সাহিত‍্যিক মাননীয় দেবাঞ্জন চক্রবর্তী’র সম্পাদিত ‘অ’ সাহিত্য পত্রিকার সূচনা হয়। গত ২০শে সেপ্টেম্বর ২০২৬, রবিবার তার তৃতীয় অনুষ্ঠানটি উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার দুটি জেলাকে নিয়ে কোচবিহার সাহিত্য সভা প্রেক্ষাগৃহ, টেম্পল স্ট্রিট, কোচবিহার-এ “উত্তর-দক্ষিণ কবিতার উড়ান” নামক উৎসবটি অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠান শুরুর প্রথমেই উত্তরবঙ্গ ও কলকাতার কবি লেখকদের প্রকাশিত বই ও…

আরও পড়ুন
কলকাতা 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬-তম জন্মবর্ষ উদযাপন: ‘অনুসন্ধান সোসাইটি’র উদ্যোগে বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের প্রবন্ধ প্রতিযোগিতা

২৬ সেপ্টেম্বর: আজ প্রখ্যাত সমাজসংস্কারক ও শিক্ষাব্রতী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৬-তম জন্মবর্ষ উপলক্ষে অনুসন্ধান সোসাইটির সৌজন্যে একটি বিশেষ অনলাইন আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের জন্য প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের অনুষ্ঠানের মূল আলোচনার বিষয়বস্তু ছিল “মানবিক ও আধুনিক মননশীলতার শ্রেষ্ঠ কারিগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক ও সংগঠক জহর লাল নাইয়া। অনুষ্ঠানের শুরুতে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এর খুদে পড়ুয়ারা চমৎকার উদ্বোধনী সংগীত পরিবেশন করে। এরপর প্রারম্ভিক বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. শশাঙ্ক শেখর মন্ডল। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে স্মারক বক্তৃতা প্রদান করেন প্রধান…

আরও পড়ুন
কলকাতা 

ফের আক্রান্ত আক্রান্ত কুনাল ঘোষ, এবার বেলেঘাটায়!

বাংলার জনরব ডেস্ক : শনিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভাতে যোগ দিতে যাওয়ার সময় উত্তরপাড়ায় আক্রান্ত হয়েছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ। আজ রবিবার সকালে ফের তিনি আক্রান্ত হলেন। বিধায়কের অভিযোগ, তাঁর বাড়ির সামনে থেকে রিভলভার হাতে অনুসরণ করেন কয়েক জন। হাতুড়ি দিয়ে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করা হয়। বাধ্য হয়ে তাঁর নিরাপত্তারক্ষীরাও বন্দুক বার করতে বাধ্য হয়েছেন। নারকেলডাঙা থানায় অভিযোগ জানাতে গিয়েছেন বিধায়ক। তাঁর দাবি, তাঁকে প্রাণে মারতেই এ সব করা হয়েছে। বিজেপি এবং পুলিশের দিকে আঙুল তুলেছেন তিনি। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটায় একটি কর্মসূচিতে…

আরও পড়ুন
কলকাতা 

বাংলার অস্মিতা ও মা-বোনেদের সম্মান রক্ষার্থে আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকব: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় : ‘নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস,শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস–’ আজ শ্রীরামপুরের কোর্ট ময়দানে জনজোয়ার প্রমাণ করে দিল যে, বাংলার মানুষ সমস্ত বিভ্রান্তি ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আবারও আমাদের ওপরই পূর্ণ আস্থা রাখছেন। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি যে চরম নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে, তা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। গণতন্ত্র ধ্বংসের যে গভীর ষড়যন্ত্র এই দল করছে, তা আমরা প্রতিহত করব। আজ শ্রীরামপুরে প্রতিবাদ সভায় যোগ দেওয়ার প্রাক্কালে আমাদের বিধায়ক কুণাল ঘোষের ওপর যে কাপুরুষোচিত ও ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং…

আরও পড়ুন
কলকাতা 

গবেষণায় উৎকর্ষের স্বীকৃতি, আইইএমের সম্মাননা পেলেন দুই বিশিষ্ট গবেষক

বিশেষ প্রতিনিধি : গবেষণা ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই বিশিষ্ট গবেষককে সম্মান জানাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট । সল্টলেকের ম্যানেজমেন্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে তুলে দেওয়া হয় গবেষণাক্ষেত্রে আইইএম উৎকর্ষ সম্মাননা ২০২৬। একইসঙ্গে এদিন শুরু হয়েছে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের মধ্যেই সম্মানিত করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য এবং সিএসআইআর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী অধ্যাপক অমিত গাঙ্গুলিকে। বর্জ্য ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের ক্ষেত্রে তাঁদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে…

আরও পড়ুন
কলকাতা দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার সক্রিয় ইন্ডিয়া জোট, ৩০ শে সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক যাচ্ছেন মমতা অভিষেক

বাংলার জনরব ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার দিল্লিতে বৈঠকে বসতে ইন্ডিয়া জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। তা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে আলোচনার জন্যই ইন্ডিয়া জোটের দ্রুত বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকেই যোগ দিতে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির মত তৃণমূল নেতারা। মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার দেশের সমস্ত বিরোধী দলগুলো একসঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করার সিদ্ধান্ত নিতে চলেছে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন যে থামবে না তাই স্পষ্ট করে দিয়েছেন…

আরও পড়ুন
কলকাতা 

শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে আক্রান্ত কুনাল ঘোষ, গাড়ি ভাঙচুর ছোড়া হলো ডিম! নালিশ জানাতে ভবানী ভবনে তৃণমূল বিধায়ক!

হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক কুণাল ঘোষ। অভিযোগ, পথে উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে ভাঙচুর করা হয়েছে। পাথর, রড দিয়ে হামলার পাশাপাশি, ডিমও ছোড়া হয়েছে। কুণাল জানিয়েছেন, মমতার সভায় যাতে তিনি যেতে না পারেন, তাই এ সব করা হয়েছে। বিধায়কের হুঁশিয়ারি, এ সব করে তাঁকে থামানো যাবে না। তিনি বলেন, গাড়ি ঘুরিয়ে সটান যাবেন ভবানী ভবনে। সেখানে গিয়ে পুলিশকে দেখাবেন ‘গুন্ডারাজ কেমন চলছে’। সভার উদ্দেশে রওনা হওয়ার আগে বাড়ি থেকে বেরোনোর সময় ঘটনার নিন্দা করেছেন মমতা। তিনি দাবি করেছেন, ‘বিজেপির গুন্ডারা’ এ সব করেছে। এটা ‘গণতন্ত্রে অশনিসঙ্কেত’।…

আরও পড়ুন
জেলা 

মমতার জেলা সফর শুরু, শ্রীরামপুরে সভার আগে গ্রেফতার তৃণমূল নেত্রী!

শ্রীরামপুরে শনিবার বিকেলে জনসভা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রিষড়ায় গ্রেফতার করা হল এলাকার এক তৃণমূল নেত্রীকে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ডানকুনি থানার পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে টুম্পা মেটেকে। তিনি তৃণমূলের হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য চাকরিপ্রাপকের তালিকাতেও তাঁর নাম ছিল বলে অভিযোগ। টুম্পার বিরুদ্ধে চাকরির নামে প্রতারণার অভিযোগ ছিলই। রিষড়ার বামুনারি এলাকায় তাঁর বাড়িতে শুক্রবার রাতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে প্রতারণার অভিযোগ টুম্পা মানতে চাননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘‘সব মিথ্যা…

আরও পড়ুন
কলকাতা 

পঞ্চায়েত দখলের দিনে গ্রেফতার তৃণমূল ত্যাগী পঞ্চায়েত সদস্যরা, প্রধান পদ দখলে রাখল আখরুজ্জামান গোষ্ঠী

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদের সম্মতি নগর পঞ্চায়েত এর প্রধান নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা দেখা দিল। দলবদল, গ্রেফতারি এবং তার ঠিক পরপরই ভোটাভুটিতে ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়া বিরোধীদের বাদানুবাদ— সব মিলিয়ে শুক্রবার দিনভর উত্তপ্ত রইল সম্মতিনগর। অনাস্থা ভোটে অপসারিত হওয়া প্রাক্তন প্রধান মুর্তজা শেখ ওরফে টেম্পুই আবার নিজের পুরনো আসন ফিরে পেলেন। ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। ২৪ আসনবিশিষ্ট সম্মতিনগর পঞ্চায়েতে গত কয়েক দিন ধরেই দুই গোষ্ঠী— তৃণমূলের কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থী তথা আখরুজ্জামানের অনুগামীদের মধ্যে বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জেরেই আখরুজ্জামান ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত, পঞ্চায়েত প্রধান মুর্তজার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে…

আরও পড়ুন
দেশ 

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, এবার কী কংগ্রেস মুখি ক্যাপ্টেন?

বাংলার জনরব ডেস্ক : পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবার কি বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগ দিতে চলেছেন। আজ থেকে পাঁচ বছর আগে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেব কংগ্রেসের ছিলেন কিন্তু বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর পর থেকে তাকে সরিয়ে দেওয়ার পর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। শনিবার জাতীয় এক টিভি চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে প্রবীণ এই নেতা বলেছেন, ‘‘আমি গত ৬০ বছর ধরে পঞ্জাবে রাজনীতি করছি। কিন্তু বিধানসভা ভোটের আগে বিজেপি নেতৃত্ব আমার কোনও মতামত নেওয়ারই প্রয়োজন মনে করেন না।’’ সাক্ষাৎকারে অমরিন্দর বলেন, ‘‘আমি এবং আমার সহকর্মীরা পঞ্জাবের নির্বাচনী রাজনীতিতে ৬০ বছর কাটিয়েছি। আমরা পঞ্জাবকে…

আরও পড়ুন