কলকাতা 

১৯ সদস্য নিয়ে মৌলালী যুব কেন্দ্রে গঠন হল ইয়াং ডেমোক্র্যাটস-এর রাজ্য সাংগঠনিক কমিটি 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার যুব সংগঠন ইয়াং ডেমোক্র্যাটস-এর পশ্চিমবঙ্গ রাজ্য সাংগঠনিক কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হল। আজ কলকাতার মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠিত রাজ্য যুব সম্মেলনে ১৯ সদস্যবিশিষ্ট এই সাংগঠনিক কমিটির ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২২ জানুয়ারি ২০২৬, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এসডিপিআই-এর জাতীয় প্রতিনিধি পরিষদে দেশের যুবসমাজকে সামাজিক ন্যায়, গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধের ভিত্তিতে সংগঠিত করার লক্ষ্য নিয়ে ইয়াং ডেমোক্র্যাটসের জাতীয় সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় কেরল ও অন্ধ্রপ্রদেশের পর পশ্চিমবঙ্গে তৃতীয় রাজ্য সাংগঠনিক কমিটি গঠিত হল।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখেন এসডিপিআই পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। তিনি বর্তমান জাতীয় ও রাজ্য রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ তুলে ধরে বলেন, দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক মেরুকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সাংবিধানিক মূল্যবোধের ওপর আঘাতের বিরুদ্ধে আদর্শিক ও রাজনৈতিক লড়াইকে আরও সুসংগঠিত করা সময়ের দাবি। সাম্প্রতিক বিধানসভার “ধর্ম যুদ্ধ” বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক চেতনার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করাই এসডিপিআই-এর রাজনৈতিক অঙ্গীকার, বিধায়ক থেকেও বিরোধীরা তা করতে ব্যার্থ। দেশের মাটিতে এসডিপিআই একমাত্র আদর্শগতভাবে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম এবং করছে। তিনি যুবসমাজকে গণতন্ত্র, সামাজিক ন্যায় ও মানবিক মূল্যবোধ রক্ষার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

পরবর্তীতে ইয়াং ডেমোক্র্যাটসের জাতীয় জয়েন্ট কনভেনর মোহাম্মদ শামীর পশ্চিমবঙ্গের ১৯ সদস্যবিশিষ্ট রাজ্য সাংগঠনিক কমিটির নাম ঘোষণা করেন।

রাজ্য কনভেনর হিসাবে নির্বাচিত হন— মোহাম্মদ সেলিম সেখ, জয়েন্ট কনভেন নির্বাচিত হয়েছেন— বিমল সোরেন, তাসনিম ইসলাম, মিনারুল শেখ, কাওসার মণ্ডল, মাতিন মুফতি।

সদস্যবৃন্দ— আজাদুজ্জামান, ইব্রাহিম সেখ, জয়নুল হক, মাহমুদা সুলতানা, মোহাম্মদ ইদ্রিস আলী, শহিদুল ইসলাম, রাজিকুল ইসলাম, শহিদুল্লা পিয়াদা, সারিউল ইসলাম, সামুন শেখ, তাসীহুল শেখ, মোঃ নিজামুদ্দিন।

ইয়াং ডেমোক্র্যাটসের জাতীয় জয়েন্ট কনভেনর মোহাম্মদ শামীর এবং সদস্য মুস্তাকিম মোল্লা তাঁদের বক্তব্যে এসডিপিআই-এর পাশাপাশি একটি স্বতন্ত্র যুব সংগঠন গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তাঁরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এসডিপিআই-এর জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম বলেন, পশ্চিমবঙ্গে ইয়াং ডেমোক্র্যাটসের সাংগঠনিক যাত্রা ভবিষ্যতের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি বলেন, “ফ্যাসিবাদের স্বপ্ন পূরণের ৫১ দিনের মাথায় তাদের ধ্বংসের সূচনা হল আজ।”তারা যা অর্জন করতে ১০০ বছর লাগিয়েছে তা এক দশকে ধ্বংস করবে ইয়াং ডেমোক্র্যাটস।

ইয়াং ডেমোক্র্যাটস-এর জাতীয় ইনচার্জ ও এসডিপিআই-এর জাতীয় কমিটির সদস্য আজমল ইসমাইল ভোটার তালিকা, নাগরিক অধিকারসহ বিভিন্ন জনস্বার্থের বিষয় তুলে ধরে যুবসমাজকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

এছাড়া ওমেন ইন্ডিয়া মুভমেন্টের জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম, এসডিপিআই-এর জাতীয় কমিটির সদস্যা রুনা লাইলা এবং রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

তাঁরা যুবসমাজকে আদর্শিক দৃঢ়তা, সামাজিক দায়বদ্ধতা ও সাংগঠনিক নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের সমাপনী অধিবেশনে নবনির্বাচিত রাজ্য কনভেনর মোহাম্মদ সেলিম সেখ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে এসডিপিআই-এর রাজ্য সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খান, সাধারণ সম্পাদক ডা. কামাল বাসিরুজ্জামান ও মো. আসাদুল্লাহ, সম্পাদক সারুর আলম ও মাসুদুল ইসলাম, কোষাধ্যক্ষ আফতাব আলম সহ বিভিন্ন জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাজ্য সাধারণ সম্পাদক সুমন মণ্ডলের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সূচনা হয় এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ