আওয়ার অবলম্বনের অনবদ্য প্রয়াস !
নিজস্ব প্রতিনিধি: হুগলির স্বেচ্ছাসেবী সংস্থা “আওয়ার অবলম্বন”সম্প্রতি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার নয়াগ্রাম চাঁদাবিলা, সিংপুর ,ইসলামপুর, প্রভৃতি গ্রামে দুস্থদের মধ্যে অব্যবহৃত জামাকাপড় দান করে।।
বস্ত্র দান অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন শেখ মুজিবর রহমান ( সম্পাদক) সলিল সিংহ রায় ,খোকা দাস ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়।
মূল অনুষ্ঠানটি হয় বিনপুর আনুষ্ঠানিক হলে। স্থানীয় মানুষজনের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।

