কলকাতা 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঝটিকা দিল্লি সফর সঙ্গী স্পিকার রাজনৈতিক মহলে জোর চর্চা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হঠাৎ দিল্লি যাত্রা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। গতকাল রাজ্যের ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন এর মধ্যে ১৩ জন পূর্ণ মন্ত্রী তিনজন স্বাধীনতা দায়িত্বে মন্ত্রী আর ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাদের দফতর বন্টন নিয়ে দিল্লিতে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন স্পিকার দিল্লি গেলেন তা নিয়েও চর্চা শুরু হয়েছে। কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক দলের মধ্যে ভাঙ্গন স্পষ্ট হয়েছে। তার ফলে কাকে বিরোধীদলের মর্যাদা দেওয়া হবে সে বিষয়ে হয়তো দিল্লী থেকে কোন নির্দেশ দেওয়া হবে স্পিকারক বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর মঙ্গল বারের ঝটিকা দিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে শুরু করেছে। কারণ হঠাৎ মঙ্গলবার দিল্লি যাবেন সেখানে গিয়ে বৈঠক করার পর রাতেই তিনি কলকাতায় ফিরে আসবেন বলে জানা গেছে। কেন এই জরুরি তলব? তা নিয়ে চর্চা দেখা দিয়েছে!

প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ঘনঘন দিল্লি ছুটতে থাকেন তাহলে এই রাজ্যের সিদ্ধান্ত নেওয়ার প্রকৃত মালিককে দিল্লি নেতারা। কারণ তৃণমূল কংগ্রেস ভোটের আগে অভিযোগ করেছিল বাংলাকে আসলে চালাবে বহিরাগতরা সেটাই কি সত্য হতে চলেছে?

তবে সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা এবং তার সঙ্গে স্পিকারের যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তাহলে কি কোন বড় প্ল্যান তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে এসেছেন তিনি কলকাতার ওয়াই চ্যানেলে আজ মঙ্গলবার ২ জুন যে ধরনা কর্মসূচি করেছেন তাতে তৃণমূলের সাংসদ বিধায়করা তেমন উপস্থিত না থাকলেও কিন্তু মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। তাহলে কি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কে আটকানোর জন্য আরো কোন ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে। সব মিলিয়ে এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারীর হঠাৎ দিল্লি যাত্রা নেপথ্যে মূল কারণ কি ছিল?

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ