হাওড়া ধুলাগড়িতে সিকম স্কিল ইউনিভার্সিটিতে এডু- ভিশন সামিট -২০২৬!
বিশেষ প্রতিনিধি : ২৩ শে মে ২০২৬ হাওড়ার ধুলাগড়িতে সিকম স্কিল ইউনিভার্সিটিতে রাজ্যের তেইশটি জেলার আমন্ত্রিত প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল এডু ভিশন সামিট ২০২৬ ।
পশ্চিমবঙ্গ এর ছাত্রছাত্রীদের নিজের পায়ে দাঁড়ানোর স্নাতক, স্নাতকোতোর ইঞ্জিনিয়ারিং ও হেলথ কেয়ার সহ বিভিন্ন পেশা মুখি পাঠক্রমের দিক নির্দেশ জানালেন বিশ্ববিদ্যালয় এর চেয়ারম্যান মাননীয় অনীশ চক্রবর্তী, চান্সেলার ম্যাডাম শ্রীমতি সুমিতা চক্রবর্তী, শিক্ষাবিদ প্রধান শিক্ষক শ্রী চন্দন মাইতি ও হাওড়া জেলার বিশিষ্ট বিদ্যালয় এর মাননীয় প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা।
অনুষ্ঠান সকাল দশটায় সাংবাদিক সম্মেলন এর পরেই মূল মঞ্চে আরিথি বরণ ও প্রদীপ প্রজ্জ্বলনের পরে উদ্বোধনী সঙ্গীত আগুনের পরশমণি সমবেত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীদের কণ্ঠে গীত হয়। পরে নৃত্যে ও কণ্ঠ সংগীতে বন্দে মাতরম অনুষ্ঠান মঞ্চ কে আনন্দময় করে তোলে।
এরপর বিশ্ববিদ্যালয় এর পক্ষে জানানো হয় এই বিশ্ববিদ্যালয় এ পশ্চিমবঙ্গ এর যে কোনো জেলার উঃ মাধ্যমিক উত্তীর্ণ ও জয়েন্ট উত্তীর্ণ ছাত্র ছাত্রী বি টেক, এম টেক, বি বি এ, বি সি এ, এম বি এ বি ফার্ম, ডি ফার্মা, বি এ এল এল বি, এল এল বি আগামীকাল থেকেই হাওড়া ধুলাগড়ি ক্যাম্পাস ভর্তি হতে পারবে।

এই বিশ্ববিদ্যালয় এ ভর্তি ফী ও অন্যান্য বিশ্ববিদ্যালয় এর থেকে অনেকটাই কম ও ইনস্টলমেন্ট সুযোগ নিয়ে ভর্তি হওয়া যাবে। মেধাবী ও আর্থিক ভাবে পিছিয়ে থাকা ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ এর ব্যবস্থা রাখা হয়েছে।
আজকের এই এডু ভিশন এ বিশ্ববিদ্যালয় এর পক্ষে শ্রী প্রবাল কান্তি ব্রম্ভ অনুষ্ঠান সঞ্চালক হিসেবে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নিয়েছেন উত্তরীয় মেমেন্টো ও পুস্প স্তবকে।
ক্যাম্পাসের ছাত্রীদের পরিবেশন এ দেশেত্নবোধক ও নৃত্য সবাইকে মুগ্ধ করেছে। পরিশেষে জাতীয় সঙ্গীত জন গণ মন সমবেত ভাবে পরিবেশনের পরে মধ্যাহ্ন ভোজন এ শেষ হয়।
————-

