কলকাতা 

ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে দিশা দেখাচ্ছে এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, কলকাতা : অনেক শিক্ষার্থী ছোট থেকে স্বপ্ন দেখেন ডাক্তার হওয়ার ৷ কিন্তু কখনো মধ্য মেধা আবার কখনো আর্থিক সমস্যা, স্বপ্ন সফল করার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় ৷ ডাক্তার হওয়ার প্রবেশিকা পরীক্ষা নিট-এ সফল হলেও সরকারি ভাবে পড়াশোনার সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন অনেক শিক্ষার্থীরাই ৷ আর সেই সমস্ত শিক্ষার্থীদের স্বপ্ন সফল করতে দিশা দেখাচ্ছে “এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড” শিক্ষা সংস্থা ৷ সংস্থার প্রতিষ্ঠাতা ডাঃ রাকেশ হোসেন ও সম্পাদক ইনজামুল হক মিদ্যা বলেন, পশ্চিমবাংলা থেকে কিরগিস্তান, কাজাকিস্তান সহ প্রায় ১০ টি দেশে ডাক্তারি পড়ার সুযোগ করে দিই আমরা ৷ ২০১৮ সালে প্রতিষ্ঠিত আমাদের সংস্থা থেকে বিদেশে ডাক্তারি পড়ে সফলভাবে দেশে ফিরেছেন ৩০০ শিক্ষার্থী ৷ বিদেশে পড়াশোনা করছেন প্রায় ৭০০ শিক্ষার্থী ৷

কিরগিস্তান পাস আউট ৫০ জন সফল ডক্টরদের নিয়ে রবিবার কলকাতায় একটি সমাবর্তন উৎসবের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে সফল ডাক্তারদের থেকে যেমন বিদেশে ডাক্তারি পড়ার অভিজ্ঞতা উপস্থিত নতুনদের সঙ্গে ভাগ করে নেন ৷ অন্যদিকে নতুনদের পথচলা সহজ করতে উপস্থিত বিশিষ্টজনরা অনুপ্রাণিত করেন ৷ উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড: রফিকুল ইসলাম, অধ্যাপক আইতুল্লা ফারুক মোল্লা প্রমুখ ৷ অনুষ্ঠানে কিরগিজস্তানের প্রখ্যাত চিকিৎসক, শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

Advertisement

“এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড” শিক্ষা সংস্থার মাধ্যমে কিরগিজস্তানের “ইন্টারন্যাশনাল হাই স্কুল অফ মেডিসিন” থেকে ডাক্তারি কোর্স সম্পন্ন করে আসা সুস্মিতা, সিরিন, সবনমরা বলেন “মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার কিন্তু প্রবেশিকা পরীক্ষায় পাশ করলেও সরকারিভাবে পড়াশোনা সুযোগ হয়নি র‍্যাঙ্ক বেশি হওয়ার কারণে ৷ শেষমেষ এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেডের মাধ্যমে দেশের থেকে অনেক কম খরচে কিরগিজস্তান থেকে ডাক্তারি পাস করেছি ৷ আমার বন্ধুদের সঙ্গে কথা বলে বুঝেছি এখানকার সঙ্গে ওখানকার পড়াশোনার বিশেষ কোনো পার্থক্য নেই ৷ সংস্থার পক্ষ থেকে আমাকে দারুন ভাবে সহযোগিতা করা হয়েছে ৷ আমি কৃতজ্ঞ এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেডের প্রতি ৷”

অনুষ্ঠানে যোগ দিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড: রফিকুল ইসলাম এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেডের কর্মকর্তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন ৷

এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে হবু ডাক্তারদের অনুপ্রাণিত করে সংস্থার প্রতিষ্ঠাতা ডাঃ রাকেশ হোসেন বলেন এখানে অনেক সফল ডাক্তার এসেছেন নতুনদের জানা বোঝার সুযোগ রয়েছে তাদের কাছ থেকে ৷ অনেকে বাবা-মা টেনশনে আছেন ওখানে কতটা সাকসেস হবে, ওখান থেকে পড়ে এসে এ রাজ্যে রেজিস্ট্রেশন পাবে কিনা সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে ৷ আমি আপনাদেরকে শিওর করতে পারি আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি সে আপনাদের এখানে এসে রেজিস্ট্রেশন না পাওয়া পর্যন্ত সাথে থাকবো ৷ যেকোনো ধরনের সমস্যায় আমরা পাশে থাকবো ৷ অনেকেই সফল ডাক্তার হয়ে রাজ্যে ফিরে রাস্তা সেবাই কর্মরত ৷ অনেকে মেডিকেল অফিসার হয়েছেন ৷ তাই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলে, আমরা সেই স্বপ্ন সফল করতে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ৷

এ দিন দিনভর অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মৃতিময় ও প্রাণবন্ত । শিক্ষার্থীদের জন্য ছিল অনুপ্রেরণাদায়ক বক্তব্যের পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকরা মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নেন৷ আয়োজক প্রতিষ্ঠান এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড জানায়, এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মের চিকিৎসকদের অনুপ্রাণিত করবে এবং তাঁদের পেশাগত জীবনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবতার প্রতি আজীবন অঙ্গীকার—এই বোধকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করায় এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ