রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক
রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের ৬ মাসের জন্য চাকরির মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর ছিল। ওই মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই পশ্চিমবঙ্গের ডিজি বদল করেছিল কমিশন। ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হন সিদ্ধনাথ। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস। সেই সঙ্গেই বদল করা হয়েছিল কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদে।
Advertisement


