ভোটের পরেই মাধ্যমিক পরীক্ষার ফল!
আগামী ৮ই মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানা গেছে। ২০২৬ বিধানসভা ভোটে কারণে এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে।
জানানো হয়েছে আগামী ৮ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। তবে কখন ফলঘোষণা হবে তা জানানো হয়নি।
Advertisement

উল্লেখ্য, আগামী ৪ মে রাজ্য বিধানসভা ভোটের ফল গণনা। ভোট পর্ব মিটতেই মাধ্যমিকের ফল ঘোষণা করতে চলেছে পর্ষদ।

