কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাংলা আকাদেমিতে অনুষ্ঠিত হলো ‘চোখ’ পত্রিকার অনুষ্ঠান

শেয়ার করুন

সংবাদদাতা, বাংলার জলরব: গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে উভয় বাংলার জনপ্রিয় সাহিত্য পত্রিকা ‘ঢোখ’এর উদ্যোগে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান। কবি মানিক দে সম্পাদিত চোখ পত্রিকার এদিনের অনুষ্ঠানে আলোচনা, গান ও স্বরচিত কবিতা পাঠ সহ গুণিজন সংবর্ধনা ছিল অনুষ্ঠানের আকর্ষণ। অনুষ্ঠানে ‘চোখ’ সাহিত্য সম্মানে সম্মানিত হন স্বনামধন্য সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী, ‘চোখ স্মারক সম্মানে সম্মানিত হন বিশিষ্ট লেখক সাংবাদিক রক্তিম দাশ, কবি নৃপেন চক্রবর্তী, অন্নদাশংকর স্মারক সম্মান লাভ করেন শিশু সাহিত্যিক বিনয় দেব, কবি শামসুর রহমান সম্মান পান কবি রথীন কর, কবি সুভাষ স্মারক সম্মান পান কবি মৌলিক পাঠক এবং ভগিনী নিবেদিতা সম্মান লাভ করেন বিশিষ্ট সমাজসেবিকা সংগীতা সিং।

অনুষ্ঠানে ভাবগম্ভীর আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবার খবর পত্রিকায় সম্পাদক কিংশুক ভট্টাচার্য্য, নাট্যব্যক্তিত্ব জয়ন্ত রসিক, প্রাণী বিশেষজ্ঞ তাপস অধিকারী, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, সমাজসেবক ব্রিজেশ সিং, চলচ্চিত্রকার বাদল সাহা ও কবি সাংবাদিক সাকিল আহমেদ।

Advertisement

অনুষ্ঠানে শ্রুতি নাটক পরিবেশন করেন সায়ন্তনী বসু ও সহশিল্পী বৃন্দ। সংগীত পরিবেশন করেন শিল্পী মহুয়া দাশগুপ্ত। স্বরচিত কবিতা পাঠ করেন লিপি চৌধুরী, অর্ণব দাস, আরতী দে, ডাঃ সুজিত চৌধুরী, বিপুল কৃষ্ণ দাস, প্রণব চক্রবর্তী প্রমুখ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিন সমাজে বিশেষ অবদানের জন্য কয়েকজন নারীকে সম্মানিত করা হয়। যাদের মধ্যে উল্লেখযোগ্য পূজা সাউ, মঞ্জুশ্রী দাস, শিবানী দত্ত, নমিতা মল্লিক, রুনু ঘোষ, পাপিয়া নন্দী,,মরিয়ম বেগম, শ্যামলী দাস, পিঙ্কি বেগম, ইসরাত বেগম, রুনু সাউ, সোনিয়া খাতুন, চায়না লাহা, ববি বোস, ডলি রজক, গীতা কুমারী রজক, উজমা আহমেদ, সালেহা খাতুন, সালমা বেগম, মঞ্জু দেবী, চন্দ্রা কর্মকার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি যুগ্মভাবে সুঢারুরূপে সঞ্চালনা করেন বিশিষ্ট অভিনেতা বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় ও সায়ন্তনী বসু।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ