দেশ 

আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না : সুপ্রিম কোর্ট

শেয়ার করুন

আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই সায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, আধার কার্ড কেবলই পরিচয়পত্র। সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। কমিশন যে সিদ্ধান্ত নিয়ছে সেটাই সঠিক।

বিহারের স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, “নির্বাচন কমিশনই ঠিক। আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা যায় না। এটা যাচাই করার প্রয়োজন পড়ে।” ঘটনাচক্রে এই সুপ্রিম কোর্টই সম্প্রতি বিহারের নিবিড় সংশোধনে আধার কার্ড যোগ করার পরামর্শ দিয়েছিল নির্বাচন কমিশনকে। কিন্তু কমিশন সেই পরামর্শ খারিজ করে জানিয়ে দিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনে আধার কার্ড বা ভোটার কার্ড গ্রহণ করা যাবে না।

Advertisement

বিহারের SIR-এর জন্য নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে মোট ১১টি নথির তালিকা দিয়েছে কমিশন। কিন্তু অনেক ভোটারের কাছে এই ১১ নথির কোনওটিই নেই। সেইসব ভোটারদের আবার অধিকাংশই প্রান্তিক, দরিদ্র। এদের মধ্যে অনেকের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ওই ১১টি নথি না থাকায়। ওই প্রান্তিক ভোটারদের কথা ভেবেই অতীতে সুপ্রিম কোর্ট কমিশনকে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে SIR-এর প্রামাণ্য নথির তালিকায় যোগ করতে বলেছিল। কিন্তু এবার সেই সুপ্রিম কোর্টই কমিশনের সিদ্ধান্তকে সমর্থন করে বলে দিল, কমিশনই ঠিক। আধার কার্ড থাকলেই কাউকে নিশ্চিতভাবে ভারতের নাগরিক বলা যায় না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ