সোলুয়া আকন্দবেড়ীয়ার রাস্তাঘাটের বেহাল অবস্থার প্রতিবাদে SDPI-র বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিনিধি : হরিহরপাড়া বিধানসভার সোলুয়া আকন্দবেড়ীয়া গ্রামের দীর্ঘদিনের বেহাল রাস্তাঘাটের অব্যবস্থার প্রতিবাদে SDPI হরিহরপাড়া বিধানসভার উদ্যোগে সাধারণ গ্রামবাসীদের নিয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক ও সাধারণ মানুষ। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।
আজকের প্রতিবাদে নেতৃত্ব দেন SDPI-এর রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানান—
“যে গ্রামে চলাচলের রাস্তা নেই, সেই গ্রাম উন্নয়ন থেকে বঞ্চিত। প্রশাসন যদি জনগণের কষ্টকে অবহেলা করে, তাহলে জনতার আন্দোলনই একমাত্র পথ।”
তিনি অত্যন্ত দুঃখের সাথে জানান— গ্রাম পঞ্চায়েত থেকে লোকসভা কেন্দ্র পর্যন্ত পুরোটাই তৃণমূলের অধীনে তার সত্ত্বেও মাত্র ১ কিমি রাস্তা তারা সংস্কার করে দিচ্ছে না, রাস্তার পরিস্থিতি এতটাই জটিল— কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাঁকে কাঁধে করে হাসপাতাল নিয়ে যেতে হবে। তিনি জোরালোভাবে দাবি জানান—দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

