কলকাতা 

*শিশু মনে– ভাবনার সাথে শেখা শীর্ষক কর্মশালা* 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ক্লাস থ্রি-ফোর এর ছাত্র-ছাত্রীদের পাঠদান কত সুন্দর হতে পারে তাই নিয়ে ‘শিশু মনে– ভাবনার সাথে শেখা’ শীর্ষক এক কর্মশালা আজ রবিবার কলকাতার বিধান নগর কলেজ অডিটোরিয়ামে আয়োজন করেছিল অনুসন্ধান সোসাইটি। এই কর্মশালায় প্রায় 300 ছাত্র ছাত্রী সমেত অভিভাবকেরা অংশগ্রহণ করেন। বিভিন্ন ভাষার গুণী শিক্ষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে এই কর্মশালা ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মশালায় উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ডঃ পার্থ কর্মকার, মেচবাহার শেখ, ডঃ শশাঙ্ক শেখর মন্ডল, ডঃ দেবব্রত মজুমদার, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার লিয়াকত আলি, খাদেমুল ইসলাম প্রমূখ। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং প্রধান শিক্ষকেরাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ডঃ অলকানন্দা ঘোষ, শেখ আলী আহসান, ডঃ উজ্জ্বলা সাহা রায়, শাহিদ আলী, দোলন মুখার্জী, শেখ আহাসান আলী, খলিলুর রহমান, রাখি সরখেল, আবেদ আলী প্রমুখ।

এদিন কর্মশালা উপলক্ষে ‘ভাবনার শেখা-শিখি’ নামে একটি পুস্তিকা প্রকাশিত হয়, যেখানে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে শিশুদের পাঠদান নিয়ে গুণীজনদের গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হয়। ক্লাস থ্রি-ফোর এর পড়ুয়াদের তৈরি বিভিন্ন মডেল ও চার্ট ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের কলা-কুশলীতে মুগ্ধ হন এদিনের অতিথিরাও। অনুসন্ধান সোসাইটির দুই শীর্ষ কর্মকর্তা বিজ্ঞানী মতিয়ার রহমান খান এবং গৌরাঙ্গ সরখেলের উপস্থাপনা ও সঞ্চালনায় অভিভাবকেরা খুবই তৃপ্ত হন।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ