জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মায়ের স্মৃতিতে শরৎশশীর বইমেলা সংখা প্রকাশিত 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আমাদের জীবনে মায়ের ভুমিকা অতুলনীয়। একটি শিশুর জন্ম থেকে বেড়ে ওটা সবেতেই মায়ের অবদান ভোলার নয়। মায়ের সেই অবদান তুলে ধরতেই হাওড়ার শিবপুরের বাসিন্দা বিশিষ্ট শিক্ষক অরূপ দাস ১৯৮৪ সালে মা শরৎশশী দাসের স্মৃতিতে শুরু করেন কিশোরদের পত্রিকা ‘শরৎশশী’।

দীর্ঘ ৪২ বছর ধরে তিনি পত্রিকাটি চালিয়ে আসছেন। মায়ের স্মৃতিতেই১৯৯৭ সালে পত্রিকা সম্পাদক অরূপ দাস ও তাঁর স্ত্রী মঞ্জু দেবীর উদ্যোগে তৈরি হয় ক্ষুদ্র পত্র-পত্রিকা সংগ্রহশালা। সেখানেই শরৎশশীদেবীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বইমেলা সংখা ‘মা’ এর আনুষ্ঠানিক প্রকাশ হয়। বিশিষ্ট মানুষরা মায়ের সঙ্গে তাদের স্মৃতিকথা তুলে ধরেছেন এই সংখায়।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ