কলকাতা 

সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন! কেন ?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : তালড্যাংড়া উপনির্বাচনের প্রচারে গিয়ে পুলিশের অশোক স্তম্ভ ব্যবহবার নিয়ে মন্তব্যের জেরে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার সুকান্ত গিয়েছিলেন তালড্যাংড়ায়। সেখানেই তিনি তৃণমূলের সঙ্গে পুলিশের ঘনিষ্ঠতার অভিযোগ করেন। সেই সঙ্গে তৃণমূলের হয়ে পুলিশ কাজ করছে বলেও মন্তব্য করেন। তার পরেই কমিশনে নালিশ জানায় তৃণমূল। আর তাতেই কমিশনের চিঠি সুকান্তকে। যদিও নির্দিষ্ট সময়ে কমিশনকে তিনি জবাব দেবেন জানিয়ে সুকান্ত বলেন, ‘‘আমি জবাব দেব। কিন্তু যা বলেছিলাম, ভুল বলিনি। প্রয়োজন আবার বলব। কারণ, শাসকদলের হয়ে পুলিশের কাজ করাটা সত্য এবং তার প্রতিবাদ হওয়া দরকার।’’

বৃহস্পতিবার তালড্য়াংড়ায় সুকান্ত মজুমদার বলেন, ‘‘পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন। একটা হাওয়াই চটির সিম্বল ওখানে লাগিয়ে নিন।’’ এর পরে কমিশনে নালিশ জানায় তৃণমূল।

Advertisement

তালড্যাংড়া উপনির্বাচনের প্রচারে গিয়ে পুলিশের অশোক স্তম্ভ ব্যবহবার নিয়ে মন্তব্যের জেরে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার সুকান্ত গিয়েছিলেন তালড্যাংড়ায়।যদিও নির্দিষ্ট সময়ে কমিশনকে তিনি জবাব দেবেন জানিয়ে সুকান্ত বলেন, ‘‘আমি জবাব দেব। কিন্তু যা বলেছিলাম, ভুল বলিনি। প্রয়োজন আবার বলব। কারণ, শাসকদলের হয়ে পুলিশের কাজ করাটা সত্য এবং তার প্রতিবাদ হওয়া দরকার।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ