সংসদে গ্যাস হামলার জন্য মোদিকে দায়ী করলেন কেন রাহুল গান্ধী? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : গত ১৩ ই ডিসেম্বর সংসদের ভেতরে দুই যুবকের প্রবেশ এবং রং বোমা নিয়ে হামলার প্রেক্ষিতে সমগ্র দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এই ঘটনায় সংসদের নিরাপত্তা যে কিছুই নেই সেটা স্পষ্ট হয়েছে। সংসদের দুই কক্ষই উত্তাল হয়ে উঠেছে গতকাল পর্যন্ত এই দুই কক্ষে কোন কাজকর্ম হচ্ছে না বিরোধীদের হামলার প্রেক্ষিতে ইতিমধ্যেই ১৫ জন সাংসদকে বহিষ্কার করেছে স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান। তারপরেও সংসদ চালানো যাচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেদিনের ঘটনার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বলেছেন বেকারত্বের জন্য এই ধরনের হামলা হয়েছে সরকার কারণ অনুসন্ধান না করে যেভাবে না না অজুহাত তৈরি করছে সেটা কাম্য নয়।

সংসদে গ্যাস হানার চক্রীরা শুরু থেকেই দাবি করে আসছেন, তাঁরা জঙ্গি নন, বেকার। বিশেষ বার্তা দিতেই সংসদে গ্যাস হানার পথ বেছে নিয়েছেন। কোনও নাশকতা ঘটানোর ছক থাকলে তাঁরা আপাত নিরীহ স্মোক ক্যান নিয়ে সংসদে ঢুকতেন না। আসলে এই সংসদ হামলার চক্রীরা সকলেই ভগৎ সিং ফ্যান ক্লাবের সদস্য। সম্ভবত সেকারণেই ভগৎ সিংয়ের অনুকরণে সরকার এবং সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন তাঁরা।
রাহুল গান্ধীর মুখেও সেই সুরই প্রতিধ্বনিত হল। কংগ্রেস (Congress) নেতা বললেন,”সত্যিই সংসদের নিরাপত্তা বিচ্যুতি হয়েছে। কিন্তু প্রশ্নটা হল, কেন এই হামলা হল? আসল সমস্যা হল বেকারত্ব। সেটার জন্য দায়ী মোদিজির পলিসি। ভারতের যুবসমাজ কাজ পাচ্ছে না।” ওয়ানড়ের সাংসদের সাফ বক্তব্য, মোদির ভ্রান্ত নীতির জন্য দেশে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি বাড়ছে। আর পরোক্ষে সেটাই সংসদে গ্যাস হামলার জন্য দায়ী।
একা রাহুল নন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও (Mallikarjun Kharge) সরকারকে এ নিয়ে কাঠগড়ায় তুলছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাহ ভয়ে সংসদমুখো হচ্ছেন না। যতদিন না তাঁরা এ নিয়ে বিবৃতি দিচ্ছেন আন্দোলন চলবে।

