নাগপুরের সৌর বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, মৃত ৯ ,আহত ৩
বাংলার জনরব ডেস্ক : এক সৌর বিস্ফোরক সংস্থায় রবিবার সকালে বিস্ফোরণ হয় । ভয়াবহ এই বিস্ফোরণে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের বাজারগাঁও গ্রামের কাছে। আহত ৩ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে সংস্থার ফ্যাক্টরিতে ১২ জন কর্মী কাজ করছিলেন। সেখানকার কাস্ট বুস্টার ফার্মে আচমকাই তীব্র বিস্ফোরণ ঘটে। সেই সময় জিনিসপত্র প্যাকিং করার কাজে ব্যস্ত ছিলেন ওই শ্রমিকরা। প্রাথমিকভাবে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ছিন্নভিন্ন হয়ে যায় তাঁদের দেহ! পরে আরও ৪ জন মারা যান।

বাকি ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল, তার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল গিয়ে পৌঁছেছেন ঘটনাস্থলে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

