কলকাতা 

আমানত ফাউন্ডেশনের উদ্যোগে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে মাইক্রো ফাইন্যান্স প্রশিক্ষণ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: গতকাল শনিবার ২৬ শে আগস্ট আমানত ফাউন্ডেশনের উদ্যোগে ‌ মুসলিম এড বাংলাদেশের সহযোগিতায় একদিন ব্যাপী মাইক্রো ফাইন্যান্স বিষয়ের উপরে ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হলো আমানত ফাউন্ডেশন এর অফিসে। পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াতের মাধ্যমে এই প্রোগ্রাম শুরু হয়। উত্তর সবাই উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহ আলম সাহেব, জেনারেল সেক্রেটারি জনাব জালালউদ্দিন আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেট র দেবরঞ্জন লাই,মুসলিম এড বাংলাদেশের এক্সিকিউটিভ ‌ডাইরেক্টর জনাব মাহফুজুর রহমান সাহেব, ডাইরেক্টর অপারেশন আরিফুল ইসলাম সাহেব, সিনিয়র ফাইন্যান্স অফিসার মাসুদুর রহমান, ডেপুটি ডাইরেক্টর খান মুহাম্মদ তারিকুজ্জামান এছাড়া আমানত ফাউন্ডেশন এবং জনসেবা কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি সকল কর্মচারী ও প্রতিনিধিগণ।

উক্ত বিষয়ে চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহ আলম সাহেব বলেন, “আমরা মানুষ কিভাবে স্বনির্ভর হবে সেই বিষয়ে কিছু পরিকল্পনামাফিক আগামী দিনে প্রোগ্রাম নিতে চলছি।”

মুসলিম এড বাংলাদেশের এক্সিকিউটিভ ডাইরেক্টর মাহফুজুর রহমান বলেন, “দারিদ্র দূরীকরণ তথা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে মাইক্রো ফাইনান্স কর্মসূচি বাস্তবায়ন মনে করছি আগামী দিনে এ কাজ সফলভাবে করার জন্য যাবতীয় সাহায্য আমরা করে থাকবো।”

আমানত ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মিস্টার দেবরঞ্জন লাই বলেন- “আমানত ফাউন্ডেশন প্রায় তিন দশক ধরে সমাজের উন্নয়নের জন্য কাজ করে চলেছে শিক্ষা স্বাস্থ্য এবং দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে নিজেদের কর্মসূচি রূপায়ণ করেছে। তবে আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, বিশেষত দারিদ্র দূরীকরণের জন্য মাইক্রো ফাইনান্স এর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজের সুযোগ তৈরি করে মানুষের মধ্যে স্বনির্ভর করে গড়ে তোলার কর্মসূচি পশ্চিমবাংলায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা আশা করি।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ