জেলা 

কৃষ্ণনগর পরিবেশ বন্ধুর ডেঙ্গু সচেতনতামূলক প্রচার

শেয়ার করুন

দীপাঞ্জন দে: নদিয়া জেলার কৃষ্ণনগরের পরিবেশ সংগঠন ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’ তাদের প্লাস্টিক বিরোধী আন্দোলনের জন্য সমগ্র রাজ্যে বিশেষভাবে পরিচিত। বর্তমানে আমাদের রাজ্যের কয়েকটি জেলা মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপে জর্জরিত। হাসপাতালগুলিতে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। কোনও কোনও সরকারি হাসপাতাল এজন্য আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড করতেও বাধ্য হয়েছেন। খুব দ্রুত এই ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে মশাবাহিত এই রোগের কারণে জীবনহানি পর্যন্ত হতে পারে। ইতিমধ্যে নদিয়া জেলার হরিণঘাটায় একটি শিশুর মৃত্যুর ঘটনাও জানা গেছে।

এরূপ পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে এবং পৌর প্রশাসনকে আবর্জনা পরিস্কারে আরও তৎপর ও হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু চিকিৎসায় আরও সক্রিয় হওয়ার আবেদন জানিয়ে ৫ আগস্ট, ২০২৩ (শনিবার) জেলা সদর কৃষ্ণনগরে পরিবেশ সংগঠন ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’ ডেঙ্গু সচেতনতামূলক প্রচারে নেমেছিল। ডেঙ্গু সচেতনতামূলক প্রচারের জন্য এদিন তারা একটি রঙিন লিফলেট পথ চলতি মানুষের মধ্যে বিতরণ করেন। ৫ আগস্ট বৈকাল পাঁচটায় কৃষ্ণনগর পৌরসভার সামনে থেকে তাদের ডেঙ্গু সচেতনতামূলক পথ পরিক্রমা শুরু হয়। কৃষ্ণনগরের হেড পোস্ট অফিস মোড় হয়ে চ্যালেঞ্জ মোড় এবং সেখান থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত এই প্রচার কর্মসূচি চালানো হয়। কৃষ্ণনগর পরিবেশ বন্ধুর সদস্যরা এদিন হেড পোস্ট অফিস মোড় এবং সদর হাসপাতাল মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মাইকে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সাধারণ মানুষকে করণীয় কিছু বিধি সম্পর্কে সচেতন করেন। প্রায় দেড় ঘন্টার এই প্রচারে ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’-র সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

Advertisement

লেখক: সম্পাদক, ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ