দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আরো এক পা এগিয়ে এলেন রাজ্যপাল! রাজভবনে অ্যান্টি করাপশন সেল গঠন করলেন, হেল্প লাইনে ফোন করে রাজ্যের যে কোন নাগরিক রাজ্যপালকে দুর্নীতির তথ্য দিতে পারবেন
বাংলার জনরব ডেস্ক: রাজ্যের মানুষকে রাজনৈতিক সন্ত্রাসের হাত থেকে মুক্তি দিতে রাজভবনে তৈরি করেছিলেন পিস রুম এবার রাজ্যপাল রাজভবনে খুললেন অ্যান্টি করাপশন সেল। একটি হেল্প লাইন দেয়া হয়েছে এই হেল্পলাইনে ফোন করে যে কোন নাগরিক দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন স্বয়ং রাজ্যপালকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জনসভা থেকে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে অভিযোগ জানানোর কথা বলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করেই ‘অ্যান্টি করাপশন সেল’ চালু করেছেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রী যা করতে চান, আমিও তাই করতে চেয়েছি।” সেই অনুযায়ী চলতি মাসের শুরু থেকে ‘অ্যান্টি করাপশন সেল’ হেল্পলাইন চালু হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ জমা পড়েছে। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে বলেই আশ্বাস দেন রাজ্যপাল।
রাজ্যপালের সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাত লেগেই রয়েছে। গত সোমবারও দুর্নীতি ইস্যুতে সুর চড়িয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল স্পষ্ট করে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে লড়াই চালাতে হবে দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপোষ করা যাবে না। এরপরই রাজভবনে রাজ্যপাল যেভাবে অ্যান্টি করাপশন সেল খুলেছে তা নিয়ে বিতর্ক থাকলেও কিন্তু বিষয়টি খুব সেনসিটিভ বলে মনে করছে এই রাজ্যের সাধারণ মানুষ।
তবে রাজ্যপালের এই উদ্যোগকে খুব ভালো চোখেই দেখছে না তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজ্যের জনগণ রাজ্যপালের এই উদ্যোগকে খুবই ভালো চোখে দেখছেন। তারা মনে করছে এমন একজন রাজ্যপালের রাজ্যে এসেছেন তিনি সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে থেকেও সাধারণ মানুষকে ইনসাফ পাইয়ে দিতে বদ্ধপরিকর।

