বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা: আবাদি ভারতবর্ষ / আরেফা গোলদার

শেয়ার করুন

আবাদি ভারতবর্ষ

✍আরেফা গোলদার

—————————

সূর্যের প্রখর উত্তাপে

Advertisement

চৌচির পৃথিবীর মতো

আজ বিবেকের উত্তাপে খানখান জাত-পাত-ভাত।

ধর্মের আঁশটে গন্ধ মেখে

গণতন্ত্রের সেরা উৎসবে সামিল আবাদি ভারতবর্ষ ।

পাঁচ বছরের জাদুকাঠি বাসনায়

প্রতি মুহুর্তে মৃত্যুর মহাযজ্ঞ , বিনাশ —

আর বোকা মানুষের পুতুল নাচ।

কয়েক দশকের তো জীবন !

অন্তিম পথে ষড়রিপু

আর যা সঞ্চিত আমানত

এখানেই রেখে যেতে হবে ,

এটাই সমীকরণ ।

আমরা যদি পাল্টে ফেলতে পারি

গুলি-বন্দুকে তারুণ্যের রোষ, মায়ের বুকফাটা আর্তনাদ,

মিথ্যে প্রতিশ্রুতির এ ভয়াল পাশাখেলা——

উত্তর প্রজন্মের চোখে

এঁকে যেতে পারি

নিশ্চিত ভবিষ্যতের বীজ—–

তবেই “গণতন্ত্রের উৎসব” সেরা উৎসব …

গড়ে উঠবে আবাদি —

গড়ে উঠবে আমাদের ভারতবর্ষ ।

_____________

✍আরেফা গোলদার ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ