রবিবার সাত সকালে নিউ টাউনে ভয়াবহ দুর্ঘটনা
বাংলার জনরব ডেস্ক : রবিবার সাত সকালে নিউ টাউনের প্যাঁচার মোড়ে তিনটি গাড়ির রেষারেষি তে মোটরবাইকের ধাক্কা মারে একটি গাড়ি । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাইক চালক সহ দুইজন। বাইক চালকের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
ভোর সওয়া ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নিউটাউনের নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ৩টি গাড়ির রেষারেষি চলছিল।
একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, মিনিডোর ও আরেকটি গাড়িকে ধাক্কা মারে। বাইক সমেত চালক গাড়ির তলায় ঢুকে যান। ২টি গাড়ির চালক আটক হলেও, তৃতীয় গাড়ির চালক পলাতক। তাঁর সন্ধান চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যান চলাচল করে।

