কবি সত্য গুহর ৮৯তম জন্ম জয়ন্তী শ্রদ্ধার সাথে পালিত হলো
বিশেষ প্রতিনিধি: গত ২১শে মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় কবি সত্য গুহ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে তাঁর ৮৯ তম জন্মদিন শ্রদ্ধার সাথে তাঁর বাসভবনে পালিত হলো।

তাঁর প্রতিকৃতিতে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশিষ্ট শিক্ষক ড, মনোজ ঘোষ,স্মৃতি রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক অমিতাভ বন্দ্যোপাধ্যায়(সম্পাদক, অঙ্গীকার পত্রিকা) ও সফিয়ার রহমান( সম্পাদক, প্রগতি পত্রিকা),পুত্র সাত্বত ও তাঁর স্ত্রী, ছোঁয়া পত্রিকার সভাপতি তারাশঙ্কর আচার্য,বসন্ত পলাশ পত্রিকার সম্পদিকা অশ্রুকণা অধিকারী,প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক সুদিন গোলদার, অন্বিক্ষা পত্রিকার সম্পাদিকা অর্চনা দে বিশ্বাস,যেথায় আমার ঘর পত্রিকার সম্পাদক মৃণাল কান্তি সাহা, নহবত পত্রিকার পক্ষ থেকে সুজিত কুমার মুখোপাধ্যায়, প্রাক্তনী র সম্পাদক ও সভাপতি যথাক্রমে সুবীর আচার্য ও অশোক ঘোষ,বেতার সাংবাদিক অভিজিৎ সান্যাল,কবি ও গদ্যকার ড,অমৃতলাল বিশ্বাস, কবি সত্য গুহর শিক্ষকতা জীবনের সহকর্মী ও ছাত্র দেবেশ চক্রবর্তি,গদ্যকার মহাদেব সরকার, আবৃত্তি শিল্পী ও কবি দেবব্রত চক্রবর্তী,কবি অরূপ ঘোষ,কবি ও দীর্ঘ দিনের কাব্য সাথী অনিতা চট্টোপাধ্যায় ,কবি সমীর গুপ্ত,সত্য গুহর গুণ মুগ্ধ কৃতি ছাত্র সুজিত মজুমদার,প্রখ্যাত ভাস্কর ও শিল্পী ও অনুগত ছাত্র সুবীর সরকার সহ অনেক গুণমুগ্ধ ছাত্র ও অভিভাকরা। এরা সকলেই কবি সত্য গুহর কবিতা পাঠ অথবা তাঁর সাহিত্য ও জীবন সম্পর্কে আলোচনা করেন।সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী কৃষ্ণা দত্ত ও মহাদেব চক্রবর্তী। আবৃত্তি পরিবেশন করেন পিন্টু চক্রবর্তী। বিশিষ্ট গল্পকার সাহিত্যিক সুবোধ ভট্টাচার্য কে সভাপতি ,সাহিত্যিক শুভাশিস চক্রবর্তী কে কার্যকরী সভাপতি,যুগ্ম আহ্বায়ক অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও সফিয়ার রহমান কে যুগ্মসম্পাদক করে উপদেষ্টা মন্ডলীর একুশ জন সদস্য সহ মোট একান্ন জনের একটি শক্তিশালী স্মৃতিরক্ষা কমিটি গঠিত হয়েছে যারা আগামী দিনে সত্য গুহর কাব্য এবং স্মৃতি রক্ষাকল্পে যথা যথ উদ্যোগ গ্রহণ করবেন।

সবার শেষে সত্য গুহর জ্যেষ্ঠ পুত্র শাশ্বত গুহ একটি রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে তার পিতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে ২০২০ সালের ৯ই নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে এই কবির জীবনাবসান হয়েছিল।

