হুগলীতে, একেএম ফারহাদের নেতৃত্বে তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের কর্মশালা
বিশেষ প্রতিবেদন, হুগলী : মাদ্রাসা শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা গ্রহণ করে চলেছে,সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন,পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (WBTMTA),২০১১ সালে পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিটি পদক্ষেপ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার পাশাপাশি,শিক্ষার্থীর সার্বিক কল্যাণ,শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি ও শিক্ষক সমাজের প্রয়োজনীয় বিষয় নিয়ে সর্বাগ্রে অনন্য কর্মসূচি রূপায়িত হয়েছে সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর প্রচেষ্টায়।

বুধবার,পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের, হুগলী জেলা কমিটির উদ্যোগে ভদ্রশ্বরের দি আদাবি সোসাইটি হাই মাদ্রাসায় শিক্ষা বিষয়ক কর্মশালা ও সাংগঠনিক সভায়,উক্ত সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ একেএম ফারহাদ বলেন আগামী শিক্ষাবর্ষে মাদ্রাসার পরীক্ষা ব্যবস্থায় মাদ্রাসার শিক্ষা পর্ষদের নির্দেশিকা মত এই সংগঠন শ্রেণী ভিত্তিক প্রশ্নপত্র করবে বলে তিনি জানায়। তিনি বলেন বিগত দিনের ন্যায় আগামী দিনগুলিতেও সরকারের প্রত্যেকটা উন্নয়নমুখী কর্মসূচিকে সামনে রেখে মাদ্রাসার শিক্ষকরা দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষক কুলের জন্য যে সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করে চলেছে তা অনন্য বলে তিনি দাবি করেন।


মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের যেকোন প্রয়োজনে এই সংগঠন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে চলেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি, সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের অন্যতম মন্ত্রী ফিরহাদ হাকিমদের নির্দেশে সবরকমের দলীয় কর্মসূচি রুপায়িত হচ্ছে। পাশাপাশি দিদির সুরক্ষা কবজ নিয়ে জোর কদমে প্রচার কার্যে পৌঁছে যায় এই সংগঠনের প্রতিনিধিরা। দিদির সুরক্ষা কবজ নিয়ে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা পুরো রাজ্য জুড়ে ব্যাপক প্রচারাভিযানে ঝাঁপিয়ে পড়েছে। মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র সহ যে সমস্ত প্রাতিষ্ঠানিক সমস্যা আছে সেগুলো নিয়ে মাননীয় মন্ত্রী মোঃ গোলাম রব্বানী, প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারী, মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা অধিকর্তা সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে সবরকমের কাজ করা হচ্ছে বলে জানান একেএম ফারহাদ।

উক্ত আলোচনা সভায় উপস্থিত হয়ে মাদ্রাসা শিক্ষার ইতিহাস তুলে ধরার পাশাপাশি পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি একেএম ফারহাদ সাহেবের নেতৃত্বে যেভাবে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ চলছে তাকে কুর্নিশ জানায় সংগঠনের হুগলী জেলার দায়িত্বপ্রাপ্ত সৈয়দ কামার নাসির। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের স্থানীয় নেতৃত্ব শুভেন্দু ঘড়াই বলেন তৃণমূল কংগ্রেস দলের শাখা সংগঠন হিসাবে পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের কর্মকান্ড উদ্বুদ্ধ করে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষা ব্যবস্থার সার্বিক মানন্নোয়নে ফারহাদ সাহেবের হাতকে শক্তিশালী করার আহ্বান দেয়। সংগঠনের অন্যতম নেতা নূরুল হক বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের যেকোন প্রয়োজনে পাশে দাঁড়ায় এই সংগঠনের রাজ্য সভাপতি ফারহাদ সাহেবের নেতৃত্বে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত কুতুব আক্তার, প্রধান শিক্ষক মোঃ মুসলিম,তানভীর আহমেদ,ওসমান গনি, বদরুদ্দোজা,অমর কারার, মনিরুল মোল্লা, আব্দুল খালেক খান, প্রমুখ।

