নিউটাউনে শেষ হলো সরস মেলা
বিশেষ প্রতিবেদন, নিউটাউন : পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দপ্তরের পরিচালনায় হস্তশিল্প সেরা সম্ভার সরস মেলা শুরু হয়েছিল ডিসেম্বরের ২৩ তারিখ।

প্রত্যেক দিন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নানা সামগ্রী কিনতে ভিড় জমতো মেলাতে।উক্ত মেলা শেষ হলো মঙ্গলবার।শেষ দিন নিউটাউন মেলায় উপস্থিত ছিলেন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দপ্তরের প্রধান সচিব উলগানাথন, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, আধিকারিক বিভু গোয়েল সহ অন্যান্যরা।

