জেলা 

ছুটির দিন রোগীদের সঙ্গে কর্মাধ্যক্ষ ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : রবিবার দেগঙ্গার বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে রোগী পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা,জেনারেটরের কাজ এবং ডাক্তার, রোগী ও তাদের পরিবার পরিজনদের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ের খোঁজখবর করতে দেখা যায়, জেলা পরিষদের কর্মঠ কর্মাধ্যক্ষ সমাজকর্মী একেএম ফরহাদকে।

কর্মাধ্যক্ষ ফারহাদ বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে দৈনন্দিন মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রেরণা তৈরি হয়। তিনি বলেন, জনসাধারণের পরিষেবায় পানীয় জলের ব্যবস্থা ও বৈদ্যুতিক জেনারেটরের কাজের জন্য সরকারি তহবিলের যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা থেকেই এই কাজগুলি হয়েছে।সেগুলি খতিয়ে দেখতে আবারও এখানে আসা, সাথে সাথে রোগী ও তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে চিকিৎসা পরিষেবায় তারা খুশি বলে জানায় কর্মাধ্যক্ষ ফারহাদ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ