কলকাতা 

যথোচিত মর্যাদায় পালিত হল জাতীয় শিক্ষা দিবস

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, কলকাতা :  ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ,স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের ১৩৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিক্ষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দেশজুড়ে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ সাহেবের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জাতীয় শিক্ষা দিবস।

উক্ত সংগঠনটি যেভাবে শিক্ষাক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করছে তার ফলেই সর্বত্র তৃণমূল কংগ্রেস দল এই সংগঠনকে প্রতি শুক্রবার তৃণমূল ভবনে বসার ব্যবস্থা করেছে। শুক্রবার তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয়ের নির্দেশে মৌলানা আবুল কালাম আজাদের ছবিতে মাল্যদান দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

সঙ্গে ছিলেন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, শিক্ষানুরাগী মনিরুল মোল্লা, শিক্ষক চম্পক নাগ, কুতুব আক্তার,নুরুল হক,শম্পা পাত্র, মনজুর আহমেদ, নামদার শেখ, আব্দুস সাকির, মোতাহার হোসেন, রেজাউল এস এম শামসুদ্দিন, সেখ ইবাদুল ইসলাম সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ