আর্থিকভাবে অনগ্রসরদের সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় দশ শতাংশ সংরক্ষণের পক্ষে ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত
বাংলার জনরব ডেস্ক : দীর্ঘদিনের সাধারণ মানুষের দাবীকে কার্যত স্বীকার করে নিলেন দেশের শীর্ষ আদালত। আজ সোমবার আর্থিক অনগ্রসরদের সংরক্ষণ ইস্যুতে ঐতিহাসিক রায় প্রদান করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সংবিধানিক বেঞ্চ আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণের সবুজ সংকেত দিল দেশের শীর্ষ আদালত। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এর মধ্যে তিনজন সংরক্ষণের পক্ষে সরাসরি রায় দিয়েছেন। বিচারপতি দীনেশ মাহেশ্বরী, বেলা এ ত্রিবেদী, জে বি পর্দিওয়ালা সংরক্ষণের পক্ষে। সংরক্ষণের বিরুদ্ধে রায় দিলেন বিচারপতি এস রবীন্দ্র। গত সেপ্টেম্বরে শুনানির পর রায় সংরক্ষিত রেখেছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।
সোমবার আর্থিক অনগ্রসরদের সংরক্ষণের সাংবিধানিক বৈধতা জানায় সর্বোচ্চ আদালত। গত সেপ্টেম্বরে শুনানির পর রায় সংরক্ষিত রেখেছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।
‘আর্থিক অনগ্রসরদের ১০ শতাংশ সংরক্ষণ সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী নয়’। সুপ্রিম কোর্টকে আগে একথা জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল
এই সংরক্ষণ সংবিধানের সাম্যের অধিকারকে ক্ষুণ্ণ করবে, শুনানিতে অভিযোগ করেন আবেদনকারী।

