কলকাতা 

এপিডিআরকে রাজাবাজারে সভা করার অনুমতি দিলো না কলকাতা পুলিশ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: আজ বৃহস্পতিবার ১৩ ই অক্টোবর গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির ডাকা সভা করতে দিল না কলকাতা পুলিশ বলে অভিযোগ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর।

এই সভাটি রাজাবাজার মোড়ে আজ বিকালে হওয়ার কথা ছিল। গত ২৯ সেপ্টেম্বরও পুলিশ এপিডিআর কে সভা করতে দেয়নি। আজ তার প্রতিবাদে সভা ছিল। একই সঙ্গে PFI সহ বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধকরণেরও প্রতিবাদ জানানো হতো।  সমস্ত নিয়ম মেনে পুলিশকে সভার কথা কয়েকদিন আগেই জানানো হয়েছিল। পুলিশ কোন আপত্তি করেনি। অথচ দুপুরে সভা শুরুর একঘন্টা আগে  পুলিশ জানায় কোন সভা করা যাবে না। করলে ব্যবস্থা নেবে। গোটা রাজাবাজার মোড় পুলিশ দখল করে রেখেছে। বলছে উপরমহলের নির্দেশ সভা করা যাবে না। অথচ এই এলাকায় ১৪৪ ধারা নেই।

আমরা কলকাতা পুলিশের এই অন্যায় আচরণের নিন্দা করছি। এবং মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের অগণতান্ত্রিক আচরণ বন্ধের দাবি জানাচ্ছি।

ছবি: গুগল থেকে নেওয়া হয়েছে।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ