হযরত মুহাম্মদ সাঃ এর জন্মদিন উপলক্ষে আলমার্স সোসাইটির সম্প্রীতি সভা
এম.এ.মনু,উলুবেড়িয়া : হজরত মুহাম্মদ সাঃ জন্ম দিবস সারাদেশে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়,এদিন উলুবেড়িয়া জগদীশ পুর আশিক- এ রসুল আলমার্স সোসাইটির উদ্যোগে সর্বধর্ম সমম্বয়ে সম্প্রীতি সভার আয়োজন করা হয়।

এই মিলন তীর্থে উপস্থিত ধর্ম গুরুদের বক্তব্যে উঠে আসে হজরত মুহাম্মদ সাঃ এর চিরন্তন বানী মানুষ মাত্রই ভাই, এক স্রষ্ঠার সৃষ্টি, ইসলাম শান্তির, মানবতার, ভ্রাতৃত্ব, সহিষ্ণুতার ধর্ম।সেই মহান মানবতার দূত নবী মুহাম্মদ সাঃ অন্ধকার যুগে আলো দেখিয়েছেন, আমরা অনেক শিখেছি তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, নবী জীবনের মতাদর্শ নিয়ে আলোচনা করেন, ঈশাহী ধর্ম গুরু শ্রীকান্ত দাস, শিখ ধর্ম গুরু করণ সিং, বৌদ্ধ ধর্ম গুরু অরুণ জ্যোতি ভীক্ষু, হিন্দু ধর্ম গুরু যোগী প্রতীক মজুমদার,প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহাকুমা শাসক শমীক কুমার ঘোষ, তিনি সম্প্রীতির সভার আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার মাধ্যম হচ্ছে এই মিলন সভা, উদ্যোগীদের স্বাগত জানাই, তিনি লেবুলাইজার গ্যাস সিলিন্ডর উদ্বোধন করেন। এই মহতী সভায় প্রধান অতিথি বীরভূম থেকে আগত সুফি-রত্ন, আলে রাসূল, আওলাদে হোসেন, চিশতীয়া তরিকার পীর-মুর্শেদ ― হজরত সৈয়দ শাহ মোহাম্মদ হাফিজুর রহমান কেরমানী নেজামী চিশতী (মাদ্দাজিল্লাহুল আলী)। মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশী।খুষ্টিগিরী দরগাহ শরীফ, বীরভূম।

সোসাইটির সভাপতি বিশিষ্ট হাই স্কুল শিক্ষক আজিজুর রহমান জানালেন আমাদের আলমার্স সোসাইটির উদ্যোগে রক্ত দান শিবির সহ বহু জনহৈতোষী কাজ করা হয়।

