জেলা 

Arrest: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার খড়্গপুরের কনস্টেবল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এক মহিলাকে আইনি সাহায্য দেওয়ার নামে ধর্ষণ করার অভিযোগ উঠল এক কনস্টেবলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বাসিন্দা অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবলকে শনিবার গ্রেফতার করা হয়েছে।

খড়্গপুর গ্রামীণের পলসা গ্রামের বাসিন্দা সঞ্জয় পড়িয়া। তাঁর বিরুদ্ধেই এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই পুলিশকর্মী বর্তমানে আনন্দপুর থানায় কর্মরত। এক মহিলার অভিযোগ, গত ২৪ মার্চ তাঁকে আনন্দপুরের একটি বাড়িতে নিয়ে যান সঞ্জয়। এর পর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরের দিনই খড়্গপুর গ্রামীণ থানায় লিখিত অভিযোগ জানান ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জয়ের বিরুদ্ধে ধর্ষণ-সহ নানা অভিযোগে মামলা রুজু করে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় বিবাহিত। অভিযোগকারিণী তাঁর কাছে আইনি পরামর্শ চেয়েছিলেন। সাহায্যের নামে ওই মহিলাকে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জয় এবং তাঁর পরিবার। তাঁদের বক্তব্য, ষড়যন্ত্রের শিকার হয়েছেন সঞ্জয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়কে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ