দেশ 

জ্ঞানেশ কুমার পদত্যাগ তো করবেন , একই সঙ্গে জেলেও যাবেন রামলীলার জনস্রোত থেকে বললেন রাহুল!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রামলীলা ময়দান থেকে কার্যত নির্বাচন কমিশনারকে সরে যাওয়ার আহ্বান জানালেন রাহুল গান্ধী। তিনি একই সঙ্গে বলেন, যে দেশ চলবে, সংবিধানের নিয়ম মেনে সংবিধানের বাইরে কেউ থাকবে না। সংবিধানের নিয়ম দেশে প্রতিষ্ঠা করায় আমাদের প্রথম প্রধান লক্ষ্য।

রাহুল গান্ধী এদিন বলেন, “আমার কথা শুনে রাখুন। আমি যা বলি, পরে তা সত্যিই হয়। নয় কি? আমি দেশের প্রতিটি মানুষকে, প্রত্যেক যুবককে বলছি, জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে। জ্ঞানেশ কুমার জেলে যাবেন।” একই সঙ্গে রাহুলের স‌ংযোজন, “জ্ঞানেশ কুমারকে ছাড়া নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারবেন না। অমিত শাহও স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন না।”

১০ মিনিটের বেশি সময় ধরে চলা রাহুল গান্ধীর এই বক্তব্য কার্যত আগামী দিনে জ্ঞানেশ কুমারের পরিণতি স্পষ্ট করে দিল একইসঙ্গে তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সংবিধানের নিয়ম মেনে শাস্তি পেতে হবে। এদিন দিল্লির রাম লীলা ময়দান কার্যত জন স্রোতে পরিণত হয়েছিল। আজকের এই সভা স্পষ্টভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের কাছে বার্তা দিয়েছে আগামী দিনে তারা ক্ষমতা সরে যাচ্ছেনা। তাঁদের  বিচার অবসম্ভাবী।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ