“আমরা হারিনি, হারানো হয়েছে। ভোট লুট করেছে বিজেপি, দেশের গণতন্ত্রকে হরণ করেছে” : মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তে দিল্লি রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশের মঞ্চ থেকে মূলত পশ্চিমবঙ্গে ভোট চুরি হয়েছে বলে জোরালো দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা হারিনি, হারানো হয়েছে। ভোট লুট করেছে বিজেপি, দেশের গণতন্ত্রকে হরণ করেছে।”
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে মমতার দাবি, বিজেপি এবং জ্ঞানেশ কুমার— দু’জনেই যাবে। পশ্চিমবঙ্গ ‘এসআইআর’-এর শিকার বলেও দাবি করেন তৃণমূলনেত্রী।
পশ্চিমবঙ্গে বিজেপি ভোট লুট করে জিতেছে বলে ফের অভিযোগ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিংহ যাদব। অখিলেশের দাবি, বিজেপি এবং কমিশন নানা চক্রান্ত করছে। এখন বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে মানুষ প্রশ্ন তোলায় কমিশন জবাবদিহি করতে বাধ্য হচ্ছে বলে দাবি করেন অখিলেশ।

