জেলা 

ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে গ্রীন গার্ডেনের আনুষ্ঠানিক উদ্বোধন

শেয়ার করুন

বিশেস প্রতিনিধি : ফ্রন্টপেজ গ্রীন গার্ডেনের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা আবু তালিব রহমানী। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার হাড়োয়া রোড রেলস্টেশন সংলগ্ন ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশন ক্যাম্পাসে ছাত্রদের উদ্দেশ্যে এই গার্ডেন তৈরি করা হয়েছে। এদিন ফ্রন্টপেজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান বলেন সকলের প্রচেষ্টায় আমাদের দুটি ক্যাম্পাসকে আমরা গ্রিন ও ক্লিন হিসাবে গড়ে তুলতে চাই। যাতে সুবিশাল দুটি ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের মানসিক বিকাশ ও বিভিন্ন ভালো অভ্যাস গড়ে ওঠে।

মাওলানা আবু তালিব রহমানী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন ছাত্ররা আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ। দেশ গঠনে সুযোগ্য করে গড়ে তোলার জন্য বর্তমান ছাত্র সমাজকে সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। কেননা শিক্ষকই হচ্ছেন মানুষ গড়ার কারিগর। ফ্রন্টপেজ বয়েজ অ্যাকাডেমির প্রধান শিক্ষক সৈকত প্রামানিক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: সারফরাজ আদিল, সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, ফ্রন্টপেজ কলেজ অফ ফার্মেসির প্রিন্সিপাল মোজাম্মেল হক, ফ্রন্টপেজ পাবলিক স্কুলের প্রিন্সিপাল শেখ শামীম, ডা আলমগীর সরদার, মাওলানা জিয়াউল হক, মাওলানা কুতুবুদ্দিন, আলি আকবর প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ