দেশ 

কেন্দ্রের উপর চাপ বাড়াতে, মঙ্গলবার ইন্ডিয়া জোটের নেতা নেত্রী ও ছাত্র সংগঠনগুলির নেতাদের সঙ্গে চা চক্রে বসছেন রাহুল গান্ধী

শেয়ার করুন

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এ বার কেন্দ্রের উপর চাপ বৃদ্ধির পরবর্তী কৌশল স্থির করতে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’। মঙ্গলবার বিকেলে ‘ইন্ডিয়া’র সাংসদদের চা চক্রে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। বিভিন্ন ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেলে রাহুলের বাসভবন থেকে একটি যৌথ সাংবাদিক বৈঠকও হওয়ার কথা রয়েছে। অনুমান করা হচ্ছে, সেখান থেকেই পরবর্তী পরিকল্পনা ঘোষণা করা হতে পারে।

পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে দিল্লির ৫, সুনেরি বাগ রোডে রাহুলের বাসভবনে ওই চা-চক্রটির আয়োজন করা হয়েছে। তার আগে ‘ইন্ডিয়া’র নেতারা মিলে একটি যৌথ সাংবাদিক বৈঠক করবেন। চা চক্রের জন্য ইতিমধ্যে আমন্ত্রণপত্রও পাঠানো হয়ে গিয়েছে সংশ্লিষ্ট নেতা, ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। পিটিআই অনুযায়ী, সোমবার পাঠানো ওই আমন্ত্রণপত্রে রাহুল লিখেছেন, “আজ ‘গণতন্ত্র রক্ষার জন্য পদযাত্রা’ এবং মামলা দায়ের করার পর আগামিকাল বিকেলে ‘ইন্ডিয়া’-র নেতাদের যৌথ সাংবাদিক বৈঠক এবং চা-চক্র আয়োজিত হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টেয় নয়াদিল্লির ৫, সুনেরি বাগ রোডে আমার বাসভবনে আসার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।”

জ্ঞানেশের ইস্তফার দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কংগ্রেসের নেতৃত্বে ‘ইন্ডিয়া’ও সমান্তরাল প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে। ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন রাহুলেরা। এসআইআরে অনিয়মের অভিযোগ তুলে সোমবার মিছিল করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের করেন রাহুল এবং অন্য বিরোধী নেতারা। ওই মিছিলে শামিল হয়েছিলেন সিজেপির আন্দোলনের অন্যতম মুখ তথা আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরাও।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ